Skip to content

উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, গভীর খাদে যাত্রীবোঝাই বাস, মৃত ৬; আহত প্রায় ২০

উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, গভীর খাদে যাত্রীবোঝাই বাস, মৃত ৬; আহত প্রায় ২০

উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডের টিহরি গাড়ওয়াল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৬ জন। মঙ্গলবার সকালে গুলার বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি বাস প্রায় ১০০ মিটার গভীর খাদে গিয়ে পড়ে।

ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি প্রায় ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!