শ্রীভূমির ব্রজেন্দ্র রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিড়ি থেকে আগুনের সুত্রপাত! পুড়ে ছাই একাধিক বাসগৃহ। সরু রাস্তার কারণে পৌঁছাল না দমকলের ইঞ্জিন

আজ বুধবার বিকেলে শ্রীভূমি (করিমগঞ্জ) শহরের ব্রজেন্দ্র রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাসগৃহ। আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও রাস্তার পরিসর অত্যন্ত সংকীর্ণ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকলের ইঞ্জিন। ফলে আগুন নেভানোর কাজে চরম সমস্যার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বালতি হাতে জল ঢালতে দেখা যায় পুলিশকর্মীদেরও।

শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সরু রাস্তার কারণে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছাতে না পারার ঘটনায় শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও রাস্তার পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

গৃহকর্তা মহিলা জানান, তার ছেলেরা বিড়ি পান করে, তা থেকেই আগুনের সুত্রপাত ঘটেছিল। এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।





Leave a comment