Skip to content

মণিপুরে ভয়াবহ LPG সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের মৃত্যু

মণিপুরে ভয়াবহ LPG সিলিন্ডার বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের মৃত্যু

ইম্ফল, ১৭ নভেম্বর: মণিপুরে রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা ও তাঁর দুই নাবালক সন্তান। মঙ্গলবার সন্ধ্যায় নংবোলের মাইবাম চিংনিং মাখা লেইকাই এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিট নাগাদ খাংজারাকপাম নরেন্দ্র (৩৭)-এর বাড়িতে পরপর তিনটি LPG সিলিন্ডার বিস্ফোরিত হয় বলে জানা গেছে। বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই বাড়িতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় নরেন্দ্রের স্ত্রী রঞ্জনা (৩৭), তাঁদের ১৪ বছর বয়সি সন্তান পিবারেল এবং ৭ বছর বয়সি সন্তান পইরেইংনগবা প্রাণ হারান।

একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে মায়ের সঙ্গে দুই শিশুসন্তানের এমন করুণ পরিণতিতে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!