Skip to content

The Barak Live 24

ASSAM

গুয়াহাটির নারেঙ্গি রেলস্টেশনের কাছে শ্রীভূমির যুবকের মৃতদেহ উদ্ধার, ব্যাগে মিলল ২৫ লক্ষ টাকা!

গুয়াহাটির নারেঙ্গি রেলস্টেশনের কাছে শ্রীভূমির যুবকের মৃতদেহ উদ্ধার, ব্যাগে মিলল ২৫ লক্ষ টাকা! গুয়াহাটি, ২৩ নভেম্বর: গুয়াহাটির নারেঙ্গি রেলস্টেশনের কাছে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম অসীম দেবনাথ। তিনি শ্রীভূমি জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। সবচেয়ে রহস্যজনক বিষয়, তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ২৫ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, অসীম দেবনাথ টিকিট ছাড়াই গুয়াহাটি থেকে ট্রেনে উঠেছিলেন। ভুল ট্রেনে উঠে পড়ার পর তাঁর যাত্রা শুরু হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের। মৃতের কাছ থেকে উদ্ধার হওয়া করিমগঞ্জ পুরসভার একটি নথির সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ। ইতিমধ্যে তাঁর ভাই পল্টনবাজার জিআরপির সঙ্গে যোগাযোগ করেছেন। সোমবার শিলংয়ে থাকা পরিবারের সদস্যরা এসে মৃতদেহ শনাক্ত করতে পারেন বলে জানা গেছে। তবে অসীম দেবনাথের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা, অসুস্থতাজনিত মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে রেল পুলিশ। অন্যদিকে, যুবকের ব্যাগে এত বিপুল পরিমাণ নগদ অর্থ কীভাবে এল, কোথা থেকে এই টাকা আনা হচ্ছিল এবং এর সঙ্গে কোনও আর্থিক লেনদেন বা অন্য ঘটনার যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া ২৫ লক্ষ টাকা আপাতত পুলিশের হেফাজতে রয়েছে। এক যুবকের রহস্যজনক মৃত্যু, আর সঙ্গে ২৫ লক্ষ টাকা—নারেঙ্গি রেলস্টেশনের এই ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

0

গুয়াহাটিতে ঢাকা নালার ভিতরে চার দিন! ১৫০-২০০ মিটার হামাগুড়ি দিয়ে বেরোনোর চেষ্টা, পথচারীদের তৎপরতায় উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

0

সাদা বস্তার আড়ালে পাচারের কৌশল, ফের সার বোঝাই গাড়ি আটক লাইলাপুর পুলিশের

0

পাঁচগ্রামে পুলিশকর্মীর স্ত্রীর নিখোঁজের অভিযোগ, সঙ্গে ১০ লক্ষ টাকার সোনার গয়না! দুই সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে উধাও

0

কাটিগড়ায় ১৯ বছরের যুবকের অস্বাভাবিক মৃত্যু, প্রেমের সম্পর্ক ঘিরে তরুণীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ।

0
ASSAM

হিলাড়ায় রেলগেটে বিকল ট্রাক, ৪০ মিনিট আটকে রইল হামসফর এক্সপ্রেস

হিলাড়ায় রেলগেটে বিকল ট্রাক, ৪০ মিনিট আটকে রইল হামসফর এক্সপ্রেস কাটিগড়া, ২১ নভেম্বর: একটি ট্রাকের যান্ত্রিক ত্রুটির জেরে…

ASSAM

হাফলঙে পুলিশের কাজে বাধা ও দুর্ব্যবহারের অভিযোগ, গ্রেফতার যুবক।

হাফলঙে পুলিশের কাজে বাধা ও দুর্ব্যবহারের অভিযোগ, গ্রেফতার যুবক। হাফলং, ২১ নভেম্বর: ডিমা হাসাও জেলার হাফলঙে কর্তব্যরত পুলিশকর্মীদের…

BARAK VALLEY

মণিপুরের নিউ হেভেন এলাকায় ইম্ফল–উখরুল সড়কে দুই গাড়িতে হামলা, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের; তল্লাশি অভিযান শুরু

মণিপুরের নিউ হেভেন এলাকায় ইম্ফল–উখরুল সড়কে দুই গাড়িতে হামলা, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের; তল্লাশি অভিযান শুরু ইম্ফল, ১৪…

BARAK VALLEY

মণিপুরের নোনে জেলায় NSCN-IM ও ZUF-J-এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩ ক্যাডার, আহত ১

মণিপুরের নোনে জেলায় NSCN-IM ও ZUF-J-এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩ ক্যাডার, আহত ১ ৪ নভেম্বর : মণিপুরের…

ASSAM

গুয়াহাটি হোটেল হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের মৃত্যু, শিবসাগরে গুলাগুলিতে আহত এসআই!

গুয়াহাটি হোটেল হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের মৃত্যু, শিবসাগরে গুলাগুলিতে আহত এসআই! শিবসাগর, ৪ নভেম্বর : গুয়াহাটির হোটেল…

Categories

গুয়াহাটির নারেঙ্গি রেলস্টেশনের কাছে শ্রীভূমির যুবকের মৃতদেহ উদ্ধার, ব্যাগে মিলল ২৫ লক্ষ টাকা!

0

গুয়াহাটিতে ঢাকা নালার ভিতরে চার দিন! ১৫০-২০০ মিটার হামাগুড়ি দিয়ে বেরোনোর চেষ্টা, পথচারীদের তৎপরতায় উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

সাদা বস্তার আড়ালে পাচারের কৌশল, ফের সার বোঝাই গাড়ি আটক লাইলাপুর পুলিশের

গুয়াহাটির নারেঙ্গি রেলস্টেশনের কাছে শ্রীভূমির যুবকের মৃতদেহ উদ্ধার, ব্যাগে মিলল ২৫ লক্ষ টাকা!

0

গুয়াহাটিতে ঢাকা নালার ভিতরে চার দিন! ১৫০-২০০ মিটার হামাগুড়ি দিয়ে বেরোনোর চেষ্টা, পথচারীদের তৎপরতায় উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

সাদা বস্তার আড়ালে পাচারের কৌশল, ফের সার বোঝাই গাড়ি আটক লাইলাপুর পুলিশের

হাফলঙে পুলিশের কাজে বাধা ও দুর্ব্যবহারের অভিযোগ, গ্রেফতার যুবক।

0

২০০৬ সালের মালয়েশীয় প্রকৌশলীর আত্মহত্যা: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তে আইনি বাধা নেই

নথিপত্র না থাকলেই গবাদি পশু জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে—ধরে নেওয়া যায় না: সুপ্রিমকোর্ট

Editor's selection

Country

রাজস্থানে ভয়াবহ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা, প্রাণ গেল ৮ শ্রমিকের, আহত ৫

3 minutes read
ASSAM

নিউ হারাঙ্গাজাও রেলস্টেশনে হেরোইন-সহ দুইজন গ্রেফতার

3 minutes read
BARAK VALLEY

মণিপুরে ভারত সরকারের বিরুদ্ধে ‘প্রক্সি যুদ্ধের’ অভিযোগ, COCOMI-র উদ্যোগে বিশাল প্রতিবাদী মিছিলে উপ-মুখ্যমন্ত্রীকে অপসারণের দাবি।

3 minutes read
ASSAM

হরমুজ প্রণালীতে নতুন বিপদ! লিমপেট মাইনে আক্রান্ত ২৭ ভারতীয় নাবিক-সহ তেলবাহী ট্যাঙ্কার

4 minutes read
error: Content is protected !!