মণিপুরে ভারতীয় সেনার বলেরো বাহন দুর্ঘটনা। ক্যাপ্টেনের মৃত্যু, আহত আরও তিন জওয়ান।

মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন ডক্টর হনুমান রাম আরও তিন সেনাকর্মী আহত হয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট নাগাদ ইম্ফল পূর্ব জেলার লামলাই থানার অন্তর্গত চালৌ আওয়াং লেইকাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সেনাবাহিনীর গাড়িটি ইতাম নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা চার সেনাকর্মীই আহত হন।
আহতদের মধ্যে ছিলেন সিপাহী মালি জয়েশ হিম্মত (২৪), সিপাহী রাকেশ সারপাতে (৩৭), অগ্নিবীর অখিলেশ কুমার শাহ (১৯) এবং ক্যাপ্টেন ডা. হনুমান রাম (২৯)।
দুর্ঘটনার পর চারজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য সাজিওয়া জেল রোডের বাবিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ক্যাপ্টেন ডা. হনুমান রামকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন সেনাকর্মীর চিকিৎসা চলছে।
কী কারণে সেনাবাহিনীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয়।





Leave a comment