Skip to content

রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, AN-12 কার্গো বিমান ভেঙে নিহত ১৯

রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, AN-12 কার্গো বিমান ভেঙে নিহত ১৯

রাশিয়া: রাশিয়ার কেমেরোভো অঞ্চলে মঙ্গলবার রাতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৯ জন। উড্ডয়নের সময় Antonov AN-12 মডেলের একটি মালবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানে থাকা কোনও যাত্রী বা ক্রু সদস্যকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশে ওড়ার সময় হঠাৎ বিমানটিতে আগুন ধরে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত মাটির দিকে নেমে আসতে থাকে বিমানটি। কিছুক্ষণের মধ্যেই মাটিতে আছড়ে পড়ে বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় বিমানটি।

এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা ১৯ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের বিস্তারিত তথ্য এখনও প্রয়োজন।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!