মুম্বইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত চালকসহ ২। তদন্ত শুরু পুলিশের

 মুম্বইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত চালকসহ ২। তদন্ত শুরু পুলিশের

জুহুতে অভিনেতার গাড়ি লক্ষ্য করে ৭ রাউন্ড গুলি, বাইকে চেপে পালাল তিন আততায়ী

মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বইয়ের জুহু এলাকায়। রবিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ মোটরবাইকে চেপে আসা তিন অজ্ঞাতপরিচয় আততায়ী অভিনেতার গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালায় বলে জানা গেছে। এই ঘটনায় অভিনেতার গাড়ির চালক গুলিবিদ্ধ হন। কাছাকাছি দাঁড়িয়ে অভিনেতাকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকা এক অনুরাগীও গুলির আঘাতে আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জুহুর পুষ্পা পার্ক, যা জামনাবাই নার্সারি নামেও পরিচিত, সেখানে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন টাইগার শ্রফ। অনুষ্ঠান শেষে তিনি গাড়িতে করে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়ই তিন আততায়ী গুলি চালায় বলে অভিযোগ।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আততায়ীদের পরনে সাদা শার্ট ছিল। গুলি চালানোর পর তারা এসভি রোডের দিকে পালিয়ে যায়। পরে তাদের ভিলে পার্লে রেলস্টেশনের দিকে যেতে দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে জুহু পুলিশ।

 

বলিউড অভিনেতার গাড়ি লক্ষ্য করে প্রকাশ্যে এভাবে গুলিচালনার ঘটনায় মুম্বইয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে হামলার উদ্দেশ্য এবং অভিযুক্তদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

  সুত্র:TOI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!