গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত অন্তত ১২, আহত ২৭

গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভয়াবহ পথদুর্ঘটনা, মৃত অন্তত ১২, আহত ২৭


পুলিশের ব্যারিকেড ভেঙে পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মন্দিরের প্রবেশদ্বারেও ধাক্কা; একাধিক আহতের অবস্থা আশঙ্কাজনক


গোয়ালিয়র, ১৮ অক্টোবর: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভয়াবহ পথদুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার রাতে বহু পুণ্যার্থী শীতলা মাতা মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময় নাগাদ চিনোরের দিক থেকে একটি ধানবোঝাই ট্রাক ওই রাস্তায় আসে। অভিযোগ, রাস্তায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে থাকা পুণ্যার্থীদের ধাক্কা মারে। পরে মন্দিরের প্রবেশদ্বার ও বাইরের দেওয়ালেও সজোরে ধাক্কা লাগে ট্রাকটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!