পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের TVK-র এন্ট্রি! পূর্ব বর্ধমানে খুলল প্রথম দলীয় কার্যালয়।

পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের TVK-র এন্ট্রি! পূর্ব বর্ধমানে খুলল প্রথম দলীয় কার্যালয়।

পূর্ব বর্ধমান: দক্ষিণী সুপারস্টার তথা রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (TVK) এবার পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের পথে। পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TVK-এর পশ্চিমবঙ্গের রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায়, সঞ্জয় ডি-সহ বিভিন্ন জেলার দলীয় সদস্য ও সমর্থকেরা। ফাগুপুরে কার্যালয় খোলার মধ্য দিয়ে রাজ্যে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলে TVK নেতৃত্বের দাবি।
তবে প্রাথমিক পর্যায়ে সরাসরি নির্বাচনী রাজনীতির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব। শিক্ষা, চাকরি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে সংগঠন বিস্তারের কথা জানানো হয়েছে।
বাংলার বিভিন্ন জেলায় সংগঠন গড়ে তোলার পাশাপাশি সদস্য সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচি চালানোর পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গে TVK নির্বাচনে অংশ নেবে কি না, তা দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে জানানো হয়েছে।
অর্থাৎ, তামিলনাড়ুর গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠন তৈরির কাজ শুরু করল থালাপতি বিজয়ের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!