জিরিবামে হিউম পাইপে আটকে ৫ বছরের শিশু, পুলিশ-রেডক্রসের যৌথ অভিযানে উদ্ধার

জিরিবামে হিউম পাইপে আটকে ৫ বছরের শিশু, পুলিশ-রেডক্রসের যৌথ অভিযানে উদ্ধার

বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে পাইপ বের করে দীর্ঘ প্রচেষ্টার পর অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার।

জিরিবাম, ২৮ সেপ্টেম্বর: জিরিবামে হিউম পাইপের ভিতরে আটকে পড়া পাঁচ বছরের এক শিশুকে দীর্ঘ প্রচেষ্টার পর অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জিরিবাম পুলিশ ও ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির যৌথ উদ্ধার অভিযানে শিশুটিকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।

জানা গেছে, খেলতে গিয়ে শিশুটি হিউম পাইপের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সে পাইপের ভিতরে আটকে যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিরিবাম পুলিশ ও রেডক্রসের উদ্ধারকারী দল।

প্রথমে বিভিন্নভাবে শিশুটিকে বের করে আনার চেষ্টা করা হয়। বেশ কিছুক্ষণ প্রচেষ্টা চালিয়েও সফলতা না মেলায় শেষ পর্যন্ত বুলডোজারের সাহায্যে মাটি খুঁড়ে হিউম পাইপটি বের করার উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘ প্রচেষ্টার পর পাইপের ভিতর থেকে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও রেডক্রসের সমন্বিত তৎপরতায় শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হওয়ায় পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশ ও রেডক্রসের সদস্যদের প্রশংসা করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!