মহা নবমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১, গুরুতর আহত ২। 

 

মহা নবমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১, গুরুতর আহত ২।

 

সোনাই: মহা নবমীর রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবকের হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম বিমল গোয়ালা। তাঁর অকালমৃত্যুর খবরে পূর্ব সোনাইয়ের দিদারখুশ গ্রাম পঞ্চায়েতের বুয়ালি বস্তি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহা নবমীর রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি সড়কে বাইক ও স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে কচুদরম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। স্কুটিতে থাকা দুই আরোহী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, বাইকে থাকা বিমল গোয়ালাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত বিমল গোয়ালা বুয়ালি আইটিআইয়ের জমিদাতা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রয়াত কৈলাশ গোয়ালার ভাতিজা ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। ঘটনার খবরে কচুদরম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেড়ে বাইক ও স্কুটি উদ্ধার করে হেফাজতে নেয়।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন বর্তমান জেলা পরিষদ সদস্য সাহিন লস্কর, সমাজসেবী তথা কংগ্রেস নেতা জিয়া উদ্দিন মজুমদার, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সভাপতি মঞ্জুরুল লস্কর এবং সাদ্দাম হোসেন মজুমদার।

উৎসবের আনন্দের মাঝেই এক তরতাজা প্রাণের অকালপ্রয়াণে শোকস্তব্ধ বুয়ালি বস্তি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!