১৮৮ বস্তা চুরি যাওয়া PDS চাল উদ্ধার, গ্রেফতার হাইলাকান্দির ২

হাইলাকান্দি: ফের বড়সড় সাফল্য হাইলাকান্দি পুলিশের। কাছাড় জেলার শালচাপড়া থেকে নিখোঁজ হয়ে যাওয়া ৩৪০ বস্তা PDS চালের মধ্যে ১৮৮ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতরা হলেন—হাইলাকান্দির কাঞ্চনপুর প্রথম খণ্ডের সাবির আহমেদ লস্কর এবং কাঞ্চনপুর তৃতীয় খণ্ডের সাইদুর রহমান লস্কর।

পুলিশ সূত্রে জানা গেছে, শালচাপড়া থেকে ৩৪০ বস্তা PDS চাল নিয়ে একটি ট্রাক রওনা হওয়ার পর সেটি নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে তদন্তে নামে কাছাড় ও হাইলাকান্দি পুলিশ। পরে নিখোঁজ ট্রাকটির সন্ধান মিললেও ট্রাকের ভিতরে কোনও চালের বস্তা পাওয়া যায়নি।

এরপর গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে হাইলাকান্দির পৃথক দুটি এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৮৮ বস্তা PDS চাল উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
#Hailakandi #RiceRecovery #PDSRice #PoliceOperation #AssamNews #BreakingNews








