ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান! কাছাড়ে প্রশাসনিক স্বীকৃতি খারিজ ২০ স্কুলের।

ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান! কাছাড়ে প্রশাসনিক স্বীকৃতি খারিজ ২০ স্কুলের।

নিজস্ব সংবাদদাতা, শিলচর, ৬ অক্টোবর:
কাছাড় জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও সব প্রতিষ্ঠানেরই যে সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় প্রশাসনিক স্বীকৃতি রয়েছে, তা নিয়ে বড়সড় প্রশ্ন সামনে এসেছে। অসমের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশে কাছাড় জেলার ২০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের Administrative Recognition (প্রশাসনিক স্বীকৃতি) আবেদন খারিজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে।
মাধ্যমিক শিক্ষার অধিকর্তা মমতা হোজাই স্বাক্ষরিত No. DSE/GIS/FR/1/2026/61, তারিখ ১৬ জুলাই ২০২৬-এর নির্দেশে সংশ্লিষ্ট জেলার Inspector of Schools-কে খারিজ হওয়া প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে বিষয়টি জানাতে এবং বৈধ Administrative Recognition ছাড়া প্রতিষ্ঠানগুলি যাতে পরিচালিত না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।
অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী, Administrative Recognition Committee সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির আবেদন পরীক্ষা করে অসম Non-Government Educational Institutions (Regulation and Management) Act, 2006 এবং ২০১৮ সালের সংশোধনীতে নির্ধারিত মানদণ্ড পূরণ না হওয়ায় স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
কাছাড়ের যে ২০টি স্কুলের আবেদন খারিজ
১. M.D. English School — P.O. Banskandi
২. Ideal Public School — P.O. Katigarah
৩. Gandhi Memorial Vidyapith — P.O. Kalain
৪. H.N. Raha Memorial High School — P.O. Chotojalenga
৫. Green Valley School — P.O. Chotojalenga
৬. West Silchar Academy — P.O. Barjatripur
৭. Hazrat Peer Charkisha Bada National Public H.S. School — P.O. Saipur
৮. Pranabananda Vidya Mandir — P.O. Ganganagar
৯. Swadeshi Vidyalaya — P.O. Sonaimukh
১০. R.N. Bania Memorial Academy — P.O. Silcoorie
১১. Gurukul Adarsha Vidya Mandir — P.O. Silcuri
১২. Sunrise English School — P.O. Poilapool
১৩. Gurukul English Medium School, Dayapur Road — P.O. Udharbond
১৪. Royal Academy — P.O. Gumra Bazar
১৫. North East Academy — P.O. Fualtala
১৬. Robijul Ali Academy — P.O. Arunachal
১৭. St. Mary’s School — P.O. Udharbond
১৮. Dargakona Public High School — P.O. Assam University
১৯. Pioneer English School — P.O. Banskandi
২০. Thokchom Angoubi Ngangaibi Memorial Academy — P.O. Palarbond
কী বলছে আইন?
অসম Non-Government Educational Institutions (Regulation and Management) Act, 2006 অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জন্য নির্দিষ্ট সরকারি প্রক্রিয়া এবং প্রশাসনিক স্বীকৃতি প্রয়োজন। Administrative Recognition Committee প্রয়োজনীয় তদন্ত ও নথিপত্র পরীক্ষা করে মানদণ্ড পূরণ হয়েছে কি না তা বিবেচনা করে। মানদণ্ড পূরণ না হলে স্বীকৃতি প্রত্যাখ্যান করা যেতে পারে।
আইনের Section 10-এ স্কুলের জমি, শ্রেণিকক্ষ, শৌচাগার, লাইব্রেরি, ল্যাবরেটরি, স্বাস্থ্যবিধি, পানীয় জল, নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, ভবনের নিরাপত্তা-সহ একাধিক পরিকাঠামোগত ও প্রশাসনিক শর্তের কথা বলা হয়েছে।
এমনকি প্রশাসনিক স্বীকৃতি না পাওয়া প্রতিষ্ঠানের Transfer Certificate সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর থেকে countersign না করার বিধানও আইনে রয়েছে। তবে প্রশাসনিক স্বীকৃতি এবং সংশ্লিষ্ট বোর্ডের academic recognition/affiliation একই বিষয় নয়—আইনেও দুটির পৃথক প্রক্রিয়ার কথা বলা হয়েছে।
প্রশ্ন উঠছে নজরদারি নিয়ে
সরকারি নির্দেশে স্বীকৃতি প্রত্যাখ্যানের কারণ হিসেবে নির্দিষ্ট করে কোন কোন শর্ত পূরণ হয়নি তা আলাদা করে উল্লেখ করা হয়নি; শুধু বলা হয়েছে, আইন ও বিধিতে নির্ধারিত criteria পূরণ না করায় Administrative Recognition Committee আবেদনগুলি প্রত্যাখ্যান করেছে।
ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এই প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনগুলি বর্তমানে নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের পাঠদান করছে, কোনগুলির অন্য কোনও বৈধ অনুমতি বা স্বীকৃতি রয়েছে এবং কোন প্রতিষ্ঠান আদৌ বৈধ প্রশাসনিক স্বীকৃতি ছাড়াই চলছে?
আইনে প্রয়োজনীয় অনুমতি ও স্বীকৃতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। সরকারি নির্দেশে তাই সংশ্লিষ্ট Inspector of Schools-কে অবিলম্বে প্রতিষ্ঠানগুলিকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থাৎ, কাছাড়ে বেসরকারি স্কুলের বিস্তার যতই হোক, সরকারি স্বীকৃতি ও নির্ধারিত পরিকাঠামোগত মানদণ্ড পূরণ না করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। এখন এই ২০টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা দপ্তর পরবর্তী কী ব্যবস্থা নেয়, সেদিকেই নজর অভিভাবক ও শিক্ষা মহলের।
সূত্র: অসম মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ১৬ জুলাই ২০২৬-এর নির্দেশ এবং অসম Non-Government Educational Institutions (Regulation and Management) Act, 2006।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!