কাছাড়ে ৯৯১ গ্রাম মরফিনসহ জিরিবামের যুবক গ্রেফতার

কাছাড়ে ৯৯১ গ্রাম মরফিনসহ জিরিবামের যুবক গ্রেফতার

লক্ষীপুর, ৫ অক্টোবর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড়ের বাঁশকান্দি পুলিশ। শিলচর–ইম্ফল জাতীয় সড়কে অভিযান চালিয়ে ৯৯১ গ্রাম মরফিনসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে বাঁশকান্দি থানার উজান তারাপুর এলাকায় জাতীয় সড়কে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ মরফিন উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ধৃত যুবকের নাম আয়ুব হোসেন (৩১)। তাঁর পিতার নাম আসিক উদ্দিন। তিনি প্রতিবেশী মণিপুরের জিরিবাম জেলার সোনাপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার পর ধৃতের বিরুদ্ধে NDPS আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জিরিবাম থেকে কাছাড়ে মাদক পাচারের অভিযোগ দীর্ঘদিনের। এর মধ্যেই ফের বিপুল পরিমাণ মরফিন উদ্ধারের ঘটনায় মাদক পাচার রুখতে আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!