শান্তিরক্ষী বাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ৪, আহত ১১

শান্তিরক্ষী বাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ৪, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, ৩০ অক্টোবর: বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষী বাহিনীর অভিযানে যুক্ত একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চলের ব্রকো জেলার কাছে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ইতালীয় সেনাবাহিনীর CH-47 চিনুক মডেলের হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ অভিযানে অংশ নেওয়ার সময় গোরিস এলাকায় ভেঙে পড়ে। হেলিকপ্টারটিতে মোট ১৫ জন ছিলেন। নিহতদের মধ্যে ইতালীয় সেনাবাহিনীর দুই সদস্য এবং ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর দুই সদস্য রয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনী EUFOR জানিয়েছে, দুর্ঘটনায় আহত ১১ জনের সকলেই চিকিৎসাধীন এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, বসনিয়ার শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ১৯৯৫ সালে স্বাক্ষরিত ডেটন শান্তিচুক্তি বাস্তবায়নের তদারকির লক্ষ্যে ২০০৪ সাল থেকে দেশটিতে EUFOR-এর আলথিয়া মিশন কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!