ঘণকান্ত গগৈয়ের বিস্ফোরক তথ্য! গুয়াহাটির হোটেলে নৃশংস হত্যাকাণ্ড, চশমার ক্যামেরায় বন্দি গুলিচালনার দৃশ্য। গ্রেফতার

শূন্য দূরত্ব থেকে ৬ জনকে লক্ষ্য করে গুলি! নাগাল্যান্ডের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ব্যবহারের অভিযোগ, নিহত ৫ জন।
গুয়াহাটি, ২৭ অক্টোবর: সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুয়াহাটির বরা সার্ভিস সংলগ্ন হোটেল বিলাস ইন-এ সোমবার রাতে ভয়াবহ গুলিচালনা ও হত্যাকাণ্ডকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘণকান্ত গগৈ অতি কাছ থেকে ছয়জনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন বলে জানা গিয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, নাগাল্যান্ডে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তল ব্যবহার করে গুলিচালনা করা হয়েছিল। এই ঘটনায় ঘণকান্ত গগৈয়ের গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, ঘণকান্ত গগৈ যে চশমাটি পরেছিলেন, তাতে একটি ক্যামেরা সংযুক্ত ছিল বলে জানা গিয়েছে। ওই ক্যামেরায় ছয়জনকে গুলি করার ভয়াবহ দৃশ্য ধারণ করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। মহানগর পুলিশ ওই ফুটেজ পেয়েছে বলেও সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ঘণকান্ত গগৈয়ের বাড়ি ডিব্রুগড়ে বলে জানা গিয়েছে। তিনি গুয়াহাটির সাউকুছি এলাকায় বসবাস করতেন বলেও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গুলিকান্ডে নিহ”তদের মধ্যে রয়েছেন হোটেলের স্বত্বাধিকারী একই পরিবারের হেলেনা ভড়ালী, তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ, পুত্রবধূ রিণিকি এবং কর্মচারী নারায়ণ দাস। এছাড়া আরো একজন আহত।

এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রকাশিত তথ্যগুলির বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এবং তদন্তের বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।








