গুয়াহাটির হোটেলে গুলিচালনা, মা ছেলে সহ নিহত ৪, গুরুতর আহত ২। গ্রেফতার ১।

অসমের গুয়াহাটির লাচিত নগর এলাকার বরা সার্ভিস সংলগ্ন হোটেল বিলাস ইনে ভয়াবহ গুলিচালনার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হোটেলটির স্বত্বাধিকারী হেলেনা ভরালি এবং তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ সহ নারায়ণ দাস (৪৮) এবং চৈতন্য পাঠক (৪২)-এর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আহত দু’জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। গুলিচালনার প্রকৃত কারণ কী এবং এই ঘটনার পিছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃত ব্যাক্তির নাম ঘনকান্ত গগৈ। সুত্রের খবর লিজে হোটেলটি নেন ঘনকান্ত গগৈ। এই বিষয়টি নিয়ে রক্তারক্তি কান্ড বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গুয়াহাটি শহরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা গিয়েছে। অন্যান্য অভিযুক্তদের পাকড়াও করতে শহরের বিভিন্ন স্থানে জোর তল্লাশি অভিযান চালানো হচ্ছে।








