চূড়াচাঁদপুরে যৌথ অভিযানে বিদেশি রাইফেল, ২৪০ রাউন্ড গুলি ও ১ কেজির বেশি ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার এক

চূড়াচাঁদপুরে যৌথ অভিযানে বিদেশি রাইফেল, ২৪০ রাউন্ড গুলি ও ১ কেজির বেশি ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার এক

চূড়াচাঁদপুর, ২৭ অক্টোবর: মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করল নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় লেথখোথাং খংসাই (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৬ অক্টোবর রাতে চূড়াচাঁদপুর জেলার এম. সংগেল এলাকার নিকটবর্তী কিংকিন গ্রামে চূড়াচাঁদপুর জেলা পুলিশ, ১২৯ নম্বর ব্যাটালিয়ন সিআরপিএফ এবং ৫ অসম রাইফেলসের একটি যৌথ দল অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক একটি সাদা রঙের বোলেরো গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে একটি বিদেশি নির্মিত AK-সিরিজ রাইফেল, একটি বিদেশি নির্মিত MA1 রাইফেল, বিভিন্ন ধরনের ২৪০ রাউন্ড গুলি এবং দুটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে রাখা আনুমানিক ১.০২৭ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে ডি. লাংজল গ্রামের বাসিন্দা লেথখোথাং খংসাইকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে Suspension of Operations (SoO)-এর আওতাধীন KNF (MC) গোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, গাড়ি এবং মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে যৌথ বাহিনী। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং উদ্ধার হওয়া সামগ্রীর উৎস সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!