কাকচিংয়ে অসম রাইফেলসের জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কাকচিংয়ে অসম রাইফেলসের জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ


ইম্ফল, ২৬ অক্টোবর: মণিপুরের কাকচিং জেলায় অসম রাইফেলসের এক জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে কাকচিং লামখাই এলাকায় ২৮ সেক্টর অসম রাইফেলসের ক্যাম্পাসের ভিতর থেকে ওই জওয়ানের দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি কাকচিং থানার অধীন এলাকায় ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম চানাম নিমান্ডা সিং (২৭)। তিনি বিষ্ণুপুর জেলার নাম্বোল থানার অধীন কাবো ওয়াকচিং খুনৌ এলাকার বাসিন্দা। তাঁর মায়ের নাম চি. ইনাখুনবি দেবী।
প্রাপ্ত পুলিশি তথ্য অনুযায়ী, সোমবার সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে ক্যাম্পাসের ভিতরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ঘটনার পর পুলিশ একটি মামলা নথিভুক্ত করেছে। কী পরিস্থিতিতে ওই জওয়ানের মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!