সোনাই নদীতে নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া পূর্ব ধলাইয়ে

সোনাই নদীতে নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া পূর্ব ধলাইয়ে

জোড়খাল আরসিসি সেতু থেকে শুক্রবার রাত ১২টা নাগাদ উদ্ধার দেহ, নদীর পারে পড়েছিল একজোড়া চটি।

ধলাই, ২৪ অক্টোবর: সোনাই নদীতে নিখোঁজ গৃহবধূ অঞ্জুনা বর্মনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে পূর্ব ধলাইয়ের চেকারচাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার রাত ১২টা নাগাদ জোড়খাল আরসিসি সেতু থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টা নাগাদ অঞ্জুনা বর্মন নিখোঁজ হন। সোনাই নদীর তীরে তাঁর একজোড়া চটি পড়ে থাকতে দেখা যাওয়ার পর তাঁকে নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে উদ্ধারকাজে নামে SDRF-এর দল। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়।

দীর্ঘ খোঁজাখুঁজির পর শুক্রবার গভীর রাতে জোড়খাল আরসিসি সেতু থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় অপেক্ষার অবসান হলেও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
এদিকে পালংঘাট পুলিশ মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে তবে এপর্যন্ত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে কি না তা জানা যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!