নদীর পারে জোড়া চটি, সোনাই নদীতে হওয়ার নিখোঁজ আশঙ্কা। পূর্ব ধলাইয়ের চেকারচামে শোক ও চাঞ্চল্য, নিখোঁজ মহিলার সন্ধানে SDRF-এর তল্লাশি।

নদীর পারে জোড়া চটি, সোনাই নদীতে হওয়ার নিখোঁজ আশঙ্কা। পূর্ব ধলাইয়ের চেকারচামে শোক ও চাঞ্চল্য, নিখোঁজ মহিলার সন্ধানে SDRF-এর তল্লাশি।

ধলাই, ২৩ অক্টোবর: নদীর পারে পড়ে রয়েছে একজোড়া চটি। কিন্তু পাশে নেই তার মালিক গৃহবধূ অঞ্জুনা বর্মন। সোনাই নদীর তীরে এই দৃশ্য ঘিরে পূর্ব ধলাইয়ের চেকারচাম এলাকায় ছড়িয়ে পড়েছে শোক ও চাঞ্চল্য। বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন স্থানীয় বাসিন্দা অঞ্জুনা বর্মন নামে ওই গৃহবধূ। তাঁর নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর বিকেল আনুমানিক ৩টা নাগাদ ঘটনাটি ঘটে। নদীর পারে অঞ্জুনা বর্মনের চটি পড়ে থাকতে দেখা যাওয়ার পর তাঁকে খুঁজতে শুরু করেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে আজ উদ্ধারকাজে নামে SDRF-এর দল। নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনও সন্ধান মেলেনি।

এদিকে, প্রিয়জনের অপেক্ষায় নদীর পারে শোকস্তব্ধ হয়ে রয়েছেন পরিবারের সদস্যরা। কখনও উদ্ধারকর্মীদের দিকে, কখনও নদীর স্রোতের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। পরিবারের আশা, দ্রুত খুঁজে পাওয়া যাবে অঞ্জুনা বর্মনকে।

ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। কীভাবে তিনি নিখোঁজ হলেন, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!