উখরুল ব্যাঙ্ক ডাকাতি মামলা: অভিযুক্তের সন্ধানে NIA, ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

মণিপুরের উখরুলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় ডাকাতির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির সন্ধানে ওয়ান্টেড পোস্টার প্রকাশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। অভিযুক্তের সন্ধান দিয়ে গ্রেফতারে সহায়তা করলে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে পোস্টারে জানানো হয়েছে।
পোস্টারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ৩০ নভেম্বর মণিপুরের উখরুলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উখরুল শাখায় ডাকাতির ঘটনায় ওই ব্যক্তি জড়িত ছিলেন বলে অভিযোগ। মামলাটি NIA-র অধীনে রয়েছে এবং এর নম্বর RC-02/2025/NIA/IMP।
ওই ব্যক্তিকে নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগালিম (ইসাক-মুইভা) বা NSCN-IM-এর সন্দেহভাজন ক্যাডার হিসেবে পোস্টারে উল্লেখ করা হয়েছে।
তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস:
NIA-র পোস্টারে বলা হয়েছে, অভিযুক্তের গ্রেফতারে সহায়ক তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
তথ্য দেওয়ার জন্য পোস্টারে NIA-র ইমেল ঠিকানা info.imphal.nia@gov.in এবং ফোন নম্বর 0385-2415135, 6909366178 উল্লেখ করা হয়েছে।








