মণিপুরে টেলিগ্রাম চ্যানেলে নারীদের আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ, নাবালক-সহ গ্রেফতার ১৩

মণিপুরে টেলিগ্রাম চ্যানেলে নারীদের আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ, নাবালক-সহ গ্রেফতার ১৩

‘অপারেশন ডিগনিটি’ চালু পুলিশের, বাজেয়াপ্ত ১৪টি মোবাইল ও একটি ল্যাপটপ; একাধিক জেলায় অভিযান

মণিপুর, ১৩ অক্টোবর: মণিপুরে নারীদের সম্মতি ছাড়া তাঁদের ব্যক্তিগত ও আপত্তিকর ছবি-ভিডিও একাধিক টেলিগ্রাম চ্যানেলে প্রচার, কেনাবেচা এবং তা থেকে অর্থ উপার্জনের অভিযোগে বড়সড় অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ। এই ঘটনায় নাবালক-সহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক টেলিগ্রাম চ্যানেলের প্রশাসক ও ব্যবহারকারীরা স্থানীয় মণিপুরি নারীদের সম্মতি ছাড়া তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়ানোর সঙ্গে জড়িত বলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। অভিযোগের মধ্যে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও (CSAM) প্রচারের বিষয়টিও রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে মইরাং থানায় এফআইআর নথিভুক্ত করে ‘অপারেশন ডিগনিটি’ নামে তদন্ত শুরু করেছে মণিপুর পুলিশ।

গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম

পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া ১৩ জনের মধ্যে ১২ জনের নাম ও পরিচয় প্রকাশ করা হয়েছে। তাঁদের তালিকা নিম্নরূপ—

১. এন. রাজেশ সিং ওরফে মাইপাকচাও (২১) — বিষ্ণুপুর জেলা।

২. এইচ. ধনজিত সিং ওরফে টাইসন (১৯) — বিষ্ণুপুর জেলা।

৩. এস. সাফাবা সিং (১৯) — ইম্ফল পশ্চিম জেলা।

৪. থ. ক্যাভেন্ডিশ সিং ওরফে ইনগোচা (২১) — কাকচিং জেলা।

৫. এইচ. রোজিত সিং (১৯) — বিষ্ণুপুর জেলা।

৬. এম. ক্লিনটন সিং (২৮) — বিষ্ণুপুর জেলা।

৭. খ. বিপিন সিং (৩১) — থৌবাল জেলা।

৮. একজন নাবালক — আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু (CCL)। তার পরিচয় প্রকাশ করা হয়নি।

৯. এস. সিম্পসন সিং (৩৪) — ইম্ফল পশ্চিম জেলা।

১০. এ. আরিয়া সিং (২৪) — বিষ্ণুপুর জেলা।

১১. এস. আলেকজান্ডার সিং (৩১) — কাকচিং জেলা।

১২. কে. রাকেশ সিং (১৮) — ইম্ফল পশ্চিম জেলা।

১৩. ছ. রবার্ট সিং (২৭) — ইম্ফল পশ্চিম জেলা।

বৃহত্তর চক্রের সন্ধানে পুলিশ:

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত ইলেকট্রনিক ডিভাইসগুলি পরীক্ষা করে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বৃহত্তর নেটওয়ার্কের সন্ধান চালানো হচ্ছে। পাশাপাশি, এই চক্রের মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে কি না এবং আরও কোনও ব্যক্তি বা ভুক্তভোগী এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের অগ্রগতির সঙ্গে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!