Skip to content

দিল্লিতে আম আদমি পার্টির নেতার কার্যালয় লক্ষ্য করে গুলি চালাল ৩ দুষ্কৃতি।

দিল্লিতে ফের গুলিচালনা, বিশ্বাস নগরে আপ নেতার কার্যালয় লক্ষ্য করে প্রায় ১২ রাউন্ড গুলি!

উটদিল্লির বিশ্বাস নগরে প্রকাশ্যে গুলিচালনার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, আম আদমি পার্টির যুব শাখার এক বিধানসভা সভাপতির কার্যালয় লক্ষ্য করে প্রায় এক ডজন তদন্তে গুলি চালানো হয়েছে। বৃহস্পতিবার রাতে দুটি মোটরসাইকেল নিয়ে আসা ৩ দুষ্কৃতি গুলি চালায় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঘটনায় রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে আম আদমি পার্টি।

এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করেছে আপ নেতৃত্ব। তাদের অভিযোগ, দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে দলটি।

আপের বক্তব্য, রাজধানীর বুকে যদি রাজনৈতিক নেতাদের কার্যালয়ও গুলির নিশানা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তবে গুলিচালনার নেপথ্যে কী কারণ, কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা পুলিশি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

প্রশ্ন উঠছে, দেশের রাজধানীতেই যদি প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে, তাহলে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত?

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!