Skip to content

শিলচরে যানজট নিরসনে বড় উদ্যোগ, নতুন করে দুটি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব।

শিলচরে যানজট নিরসনে বড় উদ্যোগ, নতুন করে দুটি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব।

সদরঘাট-ট্রাঙ্ক রোড ও রাঙ্গিরখাড়িতে ফ্লাইওভার, ক্যাপিটাল পয়েন্ট থেকে গোপীনাথ সিনেমা হল পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক হবে চার লেনের

শিলচর: শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসনে পরিকাঠামো উন্নয়নের বড় পরিকল্পনা গ্রহণ করেছে অসমের পূর্ত বিভাগ। শিলচরে নতুন করে দুটি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাবের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সদরঘাট থেকে ট্রাঙ্ক রোড পর্যন্ত প্রায় ৪৫০ মিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাঙ্গিরখাড়ি এলাকাতেও আরও একটি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

এছাড়া হাইলাকান্দি রোডে কৃষ্ণচরণ পাঠশালা থেকে গোপীনাথ সিনেমা হল পর্যন্ত ৫৪২ মিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণের প্রস্তাবও সামনে এসেছে। অন্যদিকে, ক্যাপিটাল পয়েন্ট থেকে গোপীনাথ সিনেমা হল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

শুক্রবার শিলচরে জেলাশাসকের কার্যালয়ে পূর্ত বিভাগের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই পরিকল্পনার কথা জানান মন্ত্রী কৌশিক রায়।

শহরের যানজট কমানো, যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ করা এবং উন্নত সড়ক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। তবে প্রস্তাবিত প্রকল্পগুলির বাস্তবায়ন, অর্থ বরাদ্দ ও নির্মাণকাজ শুরুর সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে শিলচরের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন শহরবাসী।

 

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!