Skip to content

আসাম-মেঘালয় সীমান্তে লরি থেকে ৫১১ বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত, আটক দুই।

আসাম-মেঘালয় সীমান্তে লরি থেকে ৫১১ বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত, আটক দুই।

কালাইনছড়া পুলিশ নাকা চেকগেটে অভিযান, মিজোরাম হয়ে মায়ানমারে সার পাচারের পরিকল্পনা বেস্তে দিল পুলিশ।

২০ নভেম্বর: আসাম-মেঘালয় সীমান্তের কালাইনছড়া পুলিশ নাকা চেকগেটে অভিযান চালিয়ে একটি লরি থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার বাজেয়াপ্ত করল পুলিশ। এ ঘটনায় লরিতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত সারের পরিমাণ ৫১১ বস্তা।

জানা গেছে, NL 01 AA 9073 নম্বরের লরিটি তল্লাশি চালিয়ে ৫১১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। ঘটনায় আটক ব্যক্তিরা হলেন পশ্চিমবঙ্গের দীনেশ রায় ও সুকুমার মণ্ডল।

এই বিপুল পরিমাণ ইউরিয়া সার মিজোরাম হয়ে মায়ানমারে সার পাচারের কোনও পরিকল্পনা ছিল বলে সন্দেহ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, এই ঘটনার নেপথ্যে থাকা মূল ব্যবসায়ীরা এখনও ধরাছোঁয়ার বাইরে বলে অভিযোগ উঠেছে। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সার পরিবহণের প্রকৃত উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িত চক্রের সন্ধান পাওয়া যায় কি না, এখন সেটাই দেখার।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!