কালাইনে পাগলা কুকুরের তাণ্ডব, আহত ২০ জনেরও বেশি! যুবকদের তৎপরতায় অবশেষে মৃত্যু কুকুরটির

কালাইন, কাছাড়: দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় পাগলা কুকুরের আক্রমণে আতঙ্ক ছড়াল কাছাড় জেলার কালাইন এলাকায়। রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কালাইন বাজার ও ৬ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে কুকুরটির আক্রমণে ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। পরে স্থানীয় যুবকদের তৎপরতায় গুমড়ার সাদিরখালে কুকুরটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকাই একটি কুকুর বিভিন্ন স্থানে মানুষের উপর আক্রমণ চালাতে শুরু করে। কালাইন বাজার থেকে জাতীয় সড়কের বিভিন্ন অংশে কুকুরটির তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। একের পর এক ব্যক্তি কুকুরের কামড়ে আহত হন। আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও কেউ কেউ আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে স্থানীয় যুবকরা এগিয়ে আসেন। তাঁদের তৎপরতায় শেষ পর্যন্ত কুকুরটিকে গুমিড়ার সাদিরখাল এলাকায় ঘিরে ফেলা হয় এবং মেরে ফেলা হয় বলে জানা গেছে।
#BreakingNews #Kalain #Cachar #DogAttack #BarakValley








