স্কুলের গেটের সামনে নামার পর থেকেই নিখোঁজ স্কুলছাত্র। উৎকণ্ঠায় পরিবার। চাঞ্চল্য এলাকায়।

স্কুলের গেটের সামনে নামার পর থেকেই নিখোঁজ স্কুলছাত্র। উৎকণ্ঠায় পরিবার। চাঞ্চল্য এলাকায়।

সোনাই: সোনাইয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল ভ্যানে করে স্কুলে যাওয়ার পর থেকেই ১৪ বছর বয়সী *আহমেদ হুসাইন লস্কর* নামে ওই কিশোরের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আহমেদ হুসাইন বৃহস্পতিবার সকালে স্কুল ভ্যানে করে *সৈদপুর চতুর্থ খণ্ডে অবস্থিত অগ্রগামী স্কুলের গেটের সামনে* নামে। এরপর থেকেই সে নিখোঁজ বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিকেল পর্যন্ত ছেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা স্কুলে যোগাযোগ করেন। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, ওই ছাত্র স্কুলে উপস্থিত ছিল না। এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকা এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় খোঁজ চালিয়েও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।

পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে বৃহস্পতিবার রাতেই আহমেদ হুসাইনের বাবা *নজরুল ইসলাম লস্কর ওরফে মঙ্গল* সোনাই থানায় ছেলের নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেন।

এদিকে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি পরিবারের সদস্যরাও বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়ে যাচ্ছেন। স্কুলছাত্রটির সন্ধান না মেলায় পরিবারের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে।

কেউ যদি আহমেদ হুসাইন লস্করের সন্ধান পেয়ে থাকেন অথবা তাঁর সম্পর্কে কোনও তথ্য জানেন, তাহলে *৭৬৩৫৯৮৬৭৮৩* নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ কিশোরকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!