মুখ্যমন্ত্রীর কনভয় ও অ্যাম্বুলেন্স বিতর্ক, ৪ পুলিশকর্মী সাসপেন্ড; এবার ক্ষমা চাইলেন খোদ মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর কনভয় ও অ্যাম্বুলেন্স বিতর্ক, ৪ পুলিশকর্মী সাসপেন্ড; এবার ক্ষমা চাইলেন খোদ মুখ্যমন্ত্রী ঘটনার পর বিশেষ পোস্ট হিমন্ত বিশ্ব শর্মার, জরুরি রোগীদের ক্ষেত্রে কোনও আপস নয়—কঠোর নির্দেশ মুখ্যমন্ত্রীর শিলচর, ৩০ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রীর কনভয় চলাচলের সময় শিলচরের রামনগর ISBT এলাকায় ১০৮ অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনায় ইতিমধ্যেই কাছাড় পুলিশের চার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এবার এই ঘটনা নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়ে রোগী ও তাঁদের পরিবারের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিশেষ পোস্টে মুখ্যমন্ত্রী জানান, তাঁর কনভয়ের জন্য কোনও অ্যাম্বুলেন্স আটকে রাখা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার জন্য রোগী এবং তাঁদের পরিবারের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন কোনও রোগীর জীবন কখনও তাঁর যাত্রার কারণে অগ্রাধিকার থেকে বঞ্চিত হতে পারে না। সাধারণ নাগরিকের যাতায়াত এবং জরুরি পরিষেবা যাতে মুখ্যমন্ত্রীর কনভয় চলাচলের কারণে কোনওভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে তাঁর নির্দেশ স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি। ঘটনার সঙ্গে যুক্ত দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, গোটা ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট বিষয়গুলির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কাছাড় পুলিশের পক্ষ থেকে চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। সরকারি আদেশ অনুযায়ী, SI বিজয় গোস্বামী, SI শিবশঙ্কর দাস, LNK জাহুরুল ইসলাম এবং LNK কাওসার আহমেদ বড়ভূঁইয়া-কে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে। ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক আলি আবদুল লস্কর-এর বক্তব্যও সামনে আসে। অন্যদিকে, কাছাড়ের SSP পার্থ প্রতিম দাস জানিয়েছিলেন, অ্যাম্বুলেন্সটি খালি ছিল এবং কনভয়কে আগে যাওয়ার জন্য চালককে অনুমতি দেওয়া হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর সর্বশেষ বার্তায় বিষয়টি নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট হয়েছে—VIP কনভয়ের চলাচলের কারণে জরুরি চিকিৎসা পরিষেবা বা সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত করা যাবে না। নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য অ্যাম্বুলেন্স আটক, কাছাড়ে ৪ পুলিশকর্মী সাসপেন্ড।

মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য অ্যাম্বুলেন্স আটক, কাছাড়ে ৪ পুলিশকর্মী সাসপেন্ড। শিলচরে ঘটনার ভিডিও ভাইরাল, বিভাগীয় তদন্তের নির্দেশ; সাসপেন্ডদের মধ্যে দুই SI ও দুই ল্যান্স নায়েক শিলচর, ৩০ সেপ্টেম্বর: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয় যাওয়ার সময় শিলচরের রামনগর ISBT এলাকায় একটি ১০৮ অ্যাম্বুলেন্সকে কিছুক্ষণ আটকে রাখার ঘটনায় কাছাড় পুলিশে চাঞ্চল্য। ঘটনাকে কেন্দ্র করে চার কর্তব্যরত পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দুই সাব-ইন্সপেক্টর (SI) এবং দুই ল্যান্স নায়েক (LNK)। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভায় যোগ দিতে তাঁর কনভয় শিলচরের রামনগর ISBT এলাকা দিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পরে অ্যাম্বুলেন্সটি অপেক্ষা করে থাকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সটি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছে এবং সেই সময় মুখ্যমন্ত্রীর কনভয় এলাকা অতিক্রম করছে। ভিডিওতে প্রথমদিকে এক পুলিশকর্মীকে অ্যাম্বুলেন্সটিকে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার মতো পরিস্থিতিতে দেখা গেলেও পরে কর্তব্যরত আরেক পুলিশকর্মী সেটিকে থামিয়ে দেন। এরপর কনভয় চলে যাওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্সটি অপেক্ষা করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক আলি আবদুল লস্কর-এর বক্তব্যও সামনে আসে। পুলিশের প্রকাশ করা ভিডিওতে চালক জানান, কর্তব্যরত পুলিশকর্মীরা তাঁকে এগিয়ে যেতে বলেছিলেন। তবে তিনি প্রায় এক মিনিট ঘটনাস্থলে অপেক্ষা করার পর অ্যাম্বুলেন্স নিয়ে এগিয়ে যান। চালকের বক্তব্যে ওই সময় অ্যাম্বুলেন্সে কোনও জরুরি রোগী ছিল কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে, ঘটনার পর কাছাড়ের SSP পার্থ প্রতিম দাস বিষয়টি খতিয়ে দেখেন এবং অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা বলেন। প্রাথমিকভাবে SSP জানিয়েছিলেন, অ্যাম্বুলেন্সটি খালি ছিল এবং কনভয়কে আগে যাওয়ার জন্য চালককে অনুমতি দেওয়া হয়েছিল। তবে পরবর্তী পর্যায়ে ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ নেয়। কাছাড় পুলিশের সরকারি সাসপেনশন অর্ডারে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর চিরুকান্দি পয়েন্ট থেকে অসম সচিবালয়, বরাক ভ্যালি, শ্রীকোণা পর্যন্ত রুট-লাইনিং ও ট্রাফিক ডিউটিতে কর্তব্যে গাফিলতির অভিযোগে চার পুলিশকর্মীকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, মুখ্যমন্ত্রীর কনভয়কে যেতে দেওয়া হলেও একটি অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়েছিল। সাসপেন্ড হওয়া পুলিশকর্মীরা হলেন— SI বিজয় গোস্বামী, I/C শ্রীকোণা পুলিশ ফাঁড়ি; SI শিবশঙ্কর দাস, NH Way পুলিশ ফাঁড়ি; LNK (UB)/476 জাহুরুল ইসলাম, কাটিগড়া থানা; এবং LNK (UB)/976 কাওসার আহমেদ বড়ভূঁইয়া, ট্রাফিক ব্রাঞ্চ, শিলচর। সরকারি নির্দেশ অনুযায়ী, সাসপেন্ড হওয়া পুলিশকর্মীদের অবিলম্বে শিলচর পুলিশ রিজার্ভে রিপোর্ট করতে এবং তাঁদের সরকারি কিট জমা দিতে বলা হয়েছে। সাসপেনশন চলাকালীন তাঁদের প্রতিদিনের রোল কল-এ উপস্থিত থাকতে হবে এবং যথাযথ অনুমতি ছাড়া সদর দফতর ত্যাগ করা যাবে না। নিয়ম অনুযায়ী তাঁরা প্রাপ্য সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স বা জীবনধারণ ভাতা পাবেন। পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, VIP কনভয়ের চলাচলের সময় সাধারণ মানুষের যাতে অযথা অসুবিধা না হয়, সে বিষয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। বিশেষ করে জরুরি পরিষেবার যানবাহন চলাচলের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানানো হয়। সরকারি আদেশ অনুযায়ী, চার পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের সাসপেনশন বহাল থাকবে। ঘটনাটি সামনে আসার পর মুখ্যমন্ত্রীর কনভয়ের নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিষেবার যানবাহনের চলাচলের মধ্যে সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই চার পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন বিভাগীয় তদন্তে ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি কীভাবে উঠে আসে, সেদিকেই নজর রয়েছে।
শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, বরাকের উন্নয়ন নিয়ে রিভিউ মিটিং শ্রীকোণার অসম সচিবালয়।

শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, বরাকের উন্নয়ন নিয়ে রিভিউ মিটিং শ্রীকোণার অসম সচিবালয়। শিলচর, ৩০ সেপ্টেম্বর: বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা ও আসন্ন শিলচর পৌরনিগম নির্বাচনকে কেন্দ্র করে বুধবার শিলচরে উপস্থিত হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শিলচরে পৌঁছেই তিনি সরাসরি শ্রীকোণাস্থিত অসম সচিবালয়, বরাক উপত্যকায় যান। সচিবালয়ে মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি রিভিউ মিটিংয়ে অংশ নেন। বৈঠকে বরাকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি কাজের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা রয়েছে। এছাড়াও সচিবালয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন মুখ্যমন্ত্রী। স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। এরপর বুধবার বিকেলে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির ‘বিজয় সংকল্প সমাবেশে’ অংশ নেবেন হিমন্ত বিশ্বশর্মা। সেখানে শিলচর পৌরনিগম নির্বাচনে বিজেপি ও মিত্রজোটের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন তিনি।
খোরদাক এলাকায় যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

খোরদাক এলাকায় যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার বিষ্ণুপুর জেলা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর CASO; MP-5, গ্রেনেড, ড্রোন বোমা ও ৬টি IED-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার ৩০ সেপ্টেম্বর: মণিপুরের বিষ্ণুপুর জেলার খোরদাক এলাকায় অস্ত্র ও অন্যান্য সন্দেহজনক সামগ্রী মজুত থাকার খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে বিষ্ণুপুর জেলা পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বুধবার, ৩০ সেপ্টেম্বর খোরদাক এলাকার আশপাশে অস্ত্রশস্ত্র মজুত থাকার বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। যৌথ বাহিনী Keibul Lamjao থানার আওতাধীন খোরদাক পাট্টন এলাকায় Forest Beat Office-এর কাছে অভিযান চালায়। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি দেশীয়ভাবে তৈরি MP-5 বন্দুক ও একটি ম্যাগাজিন, দুটি দেশীয় তৈরি লাথোড, চারটি ৩৬ নম্বর হ্যান্ড গ্রেনেড, একটি দেশীয় তৈরি ড্রোন বোমা এবং ছয়টি IED। এছাড়াও বিভিন্ন ধরনের অস্ত্রের মোট পাঁচটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ক্যালিবারের গুলি ও অন্যান্য সামগ্রীও উদ্ধার হয়েছে বলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ধার সামগ্রী ঘিরে নিরাপত্তা জোরদার অভিযানের পর উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া IED, গ্রেনেড ও ড্রোন বোমার প্রকৃতি এবং কার্যক্ষমতা সম্পর্কে বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানা গেছে। অস্ত্র ও বিস্ফোরকগুলি এলাকায় কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কোনো সশস্ত্র সংগঠন বা অন্যান্য ব্যক্তির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গি নেটওয়ার্কের সন্ধানে তদন্ত অভিযানের পর সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি ও নিরাপত্তা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের উৎস, এগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কারা মজুত করেছিল—এসব বিষয় তদন্তের আওতায় রয়েছে। উল্লেখ্য, মণিপুরের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা সামনে এসেছে। সেই ধারাবাহিকতায় খোরদাকের এই উদ্ধারকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই নির্দিষ্ট অস্ত্রভাণ্ডারের সঙ্গে কোনো সংগঠন বা ব্যক্তির সরাসরি যোগসূত্রের বিষয়ে এখনও সরকারি ভাবে কোনো নাম প্রকাশ করা হয়নি। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ৬টি IED, চারটি হ্যান্ড গ্রেনেড এবং একটি ড্রোন বোমা থাকায় ঘটনাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছে নিরাপত্তা বাহিনী। Source: Manipur Police
উমকিয়াঙে চলন্ত ইকো ভ্যানে ১১ কেভি বিদ্যুতের তার, শ্রীভূমির শ্রমিক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু

#Update উমকিয়াঙে চলন্ত ইকো ভ্যানে ১১ কেভি বিদ্যুতের তার, শ্রীভূমির শ্রমিক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু চলন্ত গাড়ির উপর আচমকা ছিঁড়ে পড়ে উচ্চক্ষমতার বিদ্যুতের তার, মুহূর্তেই আগুনে পুড়ে ছাই ইকো ভ্যান; চালকের হদিস মেলেনি, আহতের সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা। উমকিয়াঙ, ২৯ সেপ্টেম্বর:মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলার উমকিয়াঙের কাছে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল শ্রীভূমি জেলার এক বাসিন্দার। সোমবার সন্ধ্যায় জাতীয় সড়ক-৬-এর পিরটাকুনা এলাকায় চলন্ত একটি মারুতি ইকো ভ্যানের উপর আচমকাই ১১ কেভি উচ্চক্ষমতার বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনায় রিয়াজ উদ্দিন নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, AS-01-TC-6015 নম্বরের মারুতি ইকো ভ্যানটি মেঘালয়ের লাড রাইমবাই এলাকা থেকে অসমের বদরপুরের দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পিরটাকুনা এলাকায় পৌঁছতেই আচমকা ১১ কেভি বিদ্যুতের জীবন্ত তার গাড়িটির উপর পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর আগুন ধরে গেলে গাড়িটি দ্রুত আগুনে গ্রাস করে। মৃত রিয়াজ উদ্দিনের বাড়ি শ্রীভূমি জেলার মাহমুদপুর, মাদনপুর এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আধার ও ভোটার পরিচয়পত্রের ভিত্তিতে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ও সরকারি উদ্ধার পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে উচ্চক্ষমতার বিদ্যুতের সংযোগ চালু থাকায়। পরে এক স্থানীয় লাইনম্যান এগিয়ে এসে ম্যানুয়ালি উচ্চক্ষমতার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এর ফলে আশপাশের এলাকায় আরও দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয় বলে জানা গেছে। ঘটনার পর গাড়ির চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। চালক কোথায় রয়েছেন, তা খতিয়ে দেখছে পূর্ব জৈন্তিয়া হিলস পুলিশ। দুর্ঘটনার পর রিয়াজ উদ্দিনের দেহ খলিয়েহরিয়াত সিভিল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে বিভিন্ন মহলে একাধিক হতাহতের আশঙ্কার কথা ছড়ালেও, ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের নির্ভরযোগ্য প্রতিবেদনে একজনের মৃত্যুই নিশ্চিত হয়েছে। আহত বা অন্যান্য যাত্রীর প্রকৃত সংখ্যা এবং তাঁদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনও স্পষ্ট সরকারি তথ্য পাওয়া যায়নি। রিয়াজ উদ্দিনের মৃত্যুর খবর শ্রীভূমির মাহমুদপুর এলাকায় পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে। রিয়াজ উদ্দিন মেঘালয়ে কর্মরত শ্রমিকদের ঠিকাদার হিসেবে কাজ করতেন। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে।
ট্রংলাওবিতে আইইডি হামলা: দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করল NIA

ট্রংলাওবিতে আইইডি হামলা: দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করল NIA ইম্ফল/নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর: মণিপুরের বিষ্ণুপুর জেলার মইরাংয়ের ট্রংলাওবি আওয়াং লেইকাই এলাকায় বসতবাড়িতে আইইডি হামলার ঘটনায় দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ধৃতের নাম থাংমাং হাওকিপ (প্রায় ৪৮)। তাঁর বাড়ি মণিপুরের চূড়াচাঁদপুরে। NIA-র প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ এপ্রিল ২০২৬ ট্রংলাওবি আওয়াং লেইকাই এলাকায় একটি বসতবাড়িকে লক্ষ্য করে পাহাড়ের দিক থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে পরিবারের তিন সদস্য গুরুতর আহত হন। তাঁদের মধ্যে দুই নাবালক শিশুর পরে মৃত্যু হয়। ঘটনাস্থলের কাছ থেকে একটি অবিস্ফোরিত ইম্প্রোভাইজড রকেট-প্রপেলড গ্রেনেড (RPG)-ও উদ্ধার করা হয়েছিল। ঘটনাটি প্রথমে মইরাং থানায় মামলা হিসেবে নথিভুক্ত হয়। পরে ২৩ এপ্রিল ২০২৬ NIA ভারতীয় ন্যায় সংহিতা (BNS), বিস্ফোরক পদার্থ আইন এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি পুনরায় নথিভুক্ত করে তদন্ত শুরু করে। তদন্তে থাংমাং হাওকিপের সংশ্লিষ্টতার তথ্য সামনে আসে। NIA জানায়, ২৫ সেপ্টেম্বর ২০২৬ থাংমাং হাওকিপকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে ইম্ফলের বিশেষ NIA আদালত-II-তে হাজির করা হলে আদালত তাঁকে ১২ দিনের পুলিশ হেফাজতে পাঠায়। এই মামলায় এর আগে ১২ আগস্ট ২০২৬ এস. পালাল থাদৌ কুকিকে গ্রেফতার করা হয়েছিল। তিনি বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। NIA জানিয়েছে, হামলার নেপথ্যে থাকা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার এবং হামলার পিছনে থাকা বৃহত্তর নেটওয়ার্কের বিষয়ে তথ্য উদঘাটনে তদন্ত এখনও চলছে।
আগামীকাল শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

আগামীকাল শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিক সম্মেলনে জানাল কাছাড় জেলা বিজেপি। শিলচর: শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে বুধবার শিলচরে নির্বাচনী প্রচারে আসছেন অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে এটাই তাঁর প্রথম শিলচর সফর বলে জানিয়েছেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী কৌশিক রায় জানান, সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার হাত ধরে পুরনিগম নির্বাচনের জন্য দলের ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হয়েছে। গত কয়েকদিন ধরে দলীয় প্রচারসভায় শিলচরের উন্নয়নকে সামনে রেখে সেই সংকল্প পত্রের বিষয়বস্তু সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। মন্ত্রী বলেন, “শিলচরকে নিয়ে মুখ্যমন্ত্রীর অনেক স্বপ্ন ও ভিশন রয়েছে। আগামীকালের সভায় তিনি শিলচরের উন্নয়ন নিয়ে তাঁর পরিকল্পনা ও ভাবনার কথা বিস্তারিতভাবে তুলে ধরবেন।” কৌশিক রায় জানান, বুধবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী সরাসরি বরাক ভ্যালি অসম সচিবালয়ে যাবেন। সেখানে বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও দেখা করবেন। এরপর বিকেল ৪টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী আরও দাবি করেন, বরাক উপত্যকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে রাজ্য সরকার কাজ করে চলেছে। শিলচরের উন্নয়নকে ঘিরে সরকারের একাধিক পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে সাংবাদিক সম্মেলনে SIR (Special Intensive Revision) ইস্যুতে কংগ্রেসের অভিযোগেরও জবাব দেন সাংসদ কণাদ পুরকায়স্থ। তাঁর দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে কংগ্রেস রাজনৈতিক অভিযোগ তুলছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যপ্রক্রিয়ার অংশ হিসেবেই SIR করা হচ্ছে। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, নির্বাচনে সাফল্য এলে দলটি নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলে না, কিন্তু বিজেপি জয়ী হলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক ডাঃ রাজদীপ রায় এবং বিধায়ক রাজদীপ গোয়ালা।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কাছাড়ে পুলিশের বিশেষ প্রস্তুতি

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কাছাড়ে পুলিশের বিশেষ প্রস্তুতি শিলচর: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন শিলচর সফরকে কেন্দ্র করে কাছাড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলার পুলিশকর্মীদের নিয়ে বিশেষ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে শিলচর পুলিশ গ্রাউন্ডে। ব্রিফিংয়ে মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে আইনশৃঙ্খলা (L&O) সংক্রান্ত প্রোটোকল, বাড়তি সতর্কতা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশকর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন কাছাড়ের এসএসপি পার্থ প্রথীম দাস । সফর চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ এলাকা ও স্থানগুলিতে নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী সরাসরি বরাক ভ্যালি অসম সচিবালয়ে যাবেন। সেখানে বিভিন্ন বিভাগের কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এরপর বিকেল ৪টায় শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। পুর নিগম নির্বাচনকে সামনে রেখে তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে কাছাড় জেলা পুলিশের এই বিশেষ প্রস্তুতির মাধ্যমে সম্ভাব্য যেকোনও পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করা হচ্ছে।
শিলচরে অগপ সভাপতি অতুল বরার বৈঠক, আগামীকাল আসছেন মুখ্যমন্ত্রী

৩ অক্টোবরের শিলচর পুরনিগম নির্বাচন: শিলচরে অগপ সভাপতি অতুল বরার বৈঠক, আগামীকাল আসছেন মুখ্যমন্ত্রী নিজস্ব প্রতিবেদন, শিলচর: ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার শিলচরে বিজেপির কাছাড় জেলা সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে মিত্রদল বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠক করেন অসম গণ পরিষদ (অগপ)-এর সভাপতি অতুল বরুয়া। বৈঠকে বিজেপি নেতা তথা মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাড পুরকায়স্থ, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা-সহ দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। ৩ অক্টোবরের পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারের অগ্রগতি এবং বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এনডিএ-র পক্ষে সমন্বয় ও ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান অতুল বরুয়া। এদিকে নির্বাচনী প্রচারে আগামীকাল, **৩০ সেপ্টেম্বর শিলচরে আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা**। শিলচর পুরনিগম নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী একটি বিজেপি সমাবেশে বক্তব্য রাখবেন বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। শিলচর পুরনিগমের ৪২টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে ৩ অক্টোবর সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগণনা হবে ৬ অক্টোবর। ইতিমধ্যেই দুটি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মুখ্যমন্ত্রীর সফর এবং অতুল বরুয়ার সঙ্গে বিজেপি নেতৃত্বের বৈঠকের ফলে নির্বাচনের শেষ পর্যায়ে শিলচরে এনডিএ-র প্রচারে নতুন গতি আসতে পারে বলে দলীয় সূত্রে প্রত্যাশা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের TVK-র এন্ট্রি! পূর্ব বর্ধমানে খুলল প্রথম দলীয় কার্যালয়।

পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের TVK-র এন্ট্রি! পূর্ব বর্ধমানে খুলল প্রথম দলীয় কার্যালয়। পূর্ব বর্ধমান: দক্ষিণী সুপারস্টার তথা রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (TVK) এবার পশ্চিমবঙ্গেও সংগঠন বিস্তারের পথে। পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TVK-এর পশ্চিমবঙ্গের রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায়, সঞ্জয় ডি-সহ বিভিন্ন জেলার দলীয় সদস্য ও সমর্থকেরা। ফাগুপুরে কার্যালয় খোলার মধ্য দিয়ে রাজ্যে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলে TVK নেতৃত্বের দাবি। তবে প্রাথমিক পর্যায়ে সরাসরি নির্বাচনী রাজনীতির বদলে সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব। শিক্ষা, চাকরি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে সংগঠন বিস্তারের কথা জানানো হয়েছে। বাংলার বিভিন্ন জেলায় সংগঠন গড়ে তোলার পাশাপাশি সদস্য সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচি চালানোর পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গে TVK নির্বাচনে অংশ নেবে কি না, তা দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, তামিলনাড়ুর গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠন তৈরির কাজ শুরু করল থালাপতি বিজয়ের