Skip to content

আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশ, শীর্ষ দুই পদে বিশ্বজিৎ ও উৎসব।

আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশ, শীর্ষ দুই পদে বিশ্বজিৎ ও উৎসব।

শিলচর, ২৫ নভেম্বর: আসাম বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিশ্বজিৎ বরুয়া। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উৎসব সিং। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয়ী প্রার্থীদের ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

সভাপতি পদে বিশ্বজিৎ বরুয়া মোট ১,৩৯১টি ভোট পেয়ে শিবম নাথকে পরাজিত করেন। সহ-সভাপতি পদে ১,৩২৭টি ভোট পেয়ে জয়ী হয়েছেন মনস্বিনী চক্রবর্তী। তাঁর প্রতিদ্বন্দ্বী আবদুল আলিম পেয়েছেন ১,১১৮টি ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াইয়ে ১,৩৭২টি ভোট পেয়ে জয় নিশ্চিত করেন উৎসব সিং। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এল. প্রীতম সিংহ পেয়েছেন ১,১৩৮টি ভোট। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজেশ দাসও।

সহকারী সাধারণ সম্পাদক (পুরুষ) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন স্বপ্নদীপ সেন। মহিলা সহকারী সাধারণ সম্পাদক পদে ১,২৮২টি ভোট পেয়ে জয়ী হয়েছেন স্নেহা বর্মন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাধুরী রাজবংশী পেয়েছেন ১,২২১টি ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন সৌহার্দ্য দাস। তিনি ১,৭৯৩টি ভোট পেয়ে পরাজিত করেন সূরজ আচার্যকে। সূরজের প্রাপ্ত ভোট ৬৮৬। ক্রীড়া সম্পাদক পদে ১,৮৮০টি ভোট পেয়ে জয়ী হয়েছেন হুংকামবে জানমে। তাঁর প্রতিদ্বন্দ্বী আবদুল ওয়াহিদ বরভূঁইয়া পেয়েছেন ৬০৫টি ভোট।

ম্যাগাজিন সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ১,১৩৩টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মানভ যাদব। এই পদে সৌমেন পাল ৮৫১টি এবং আবদুল তৌহিদ খান ৪৮৪টি ভোট পেয়েছেন।

উল্লেখ্য, এবারের ছাত্র সংসদ নির্বাচনে আটটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও পরে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। আগামী ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল সেমিনার হলে নবনির্বাচিত ছাত্র সংসদের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!