Skip to content

ধোয়ারবন্দ বাজারে ভ”য়াবহ দুর্ঘ”টনা, মিষ্টি দোকানের পাশের দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ল স্করপিও

ধোয়ারবন্দ বাজারে ভ”য়াবহ দুর্ঘ”টনা, মিষ্টি দোকানের পাশের দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ল স্করপিও


২৫ নভেম্বর: কাছাড় জেলার ধোয়ারবন্দ বাজারে ভয়াবহ পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ AS-10-G-1010 নম্বরের একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানঘরের দেওয়াল ভেঙে সোজা ভিতরে ঢুকে পড়ে।

জানা গেছে, বাজারের মিষ্টির হোটেলের কাছেই এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি দোকানের দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ায় দোকানঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাথমিক খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালেন, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!