মণিপুরের নোনে জেলায় NSCN-IM ও ZUF-J-এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩ ক্যাডার, আহত ১

মণিপুরের নোনে জেলায় NSCN-IM ও ZUF-J-এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩ ক্যাডার, আহত ১

৪ নভেম্বর : মণিপুরের নোনে জেলার তাওদাইজাং গ্রামে ফের সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। NSCN-IM এবং ZUF-J গোষ্ঠীর ক্যাডারদের মধ্যে সংঘর্ষে ZUF-J-এর দুই ক্যাডার এবং NSCN-IM-এর এক ক্যাডার নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। এছাড়া আরও একজন আহত হয়েছেন।

প্রাথমিক সূত্রের খবর অনুযায়ী, সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে নিরাপত্তা বাহিনী।

তবে সংঘর্ষের প্রকৃত কারণ, নিহত ও আহতদের পরিচয় এবং ঘটনাস্থলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!