বড়খলা অটো অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি জাকির হোসেন লস্কর, সম্পাদক আমিনুল হক লস্কর

বড়খলা: বড়খলা অটো অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার। এদিন সন্ধ্যায় বড়খলা তেমাথায় সংগঠনের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন লস্করের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রথমেই সংগঠনের বিগত বছরের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব পেশ করেন সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ওই হিসাব অনুমোদিত হয়। এরপর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব জাকির হোসেন লস্কর এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আমিনুল হক লস্কর। কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন সহ-সভাপতি অমরেশ ভুঁইয়া, সহ-সম্পাদক নুরুল হক বড়ভুঁইয়া, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম বড়ভুঁইয়া, স্ট্যান্ড সম্পাদক আলি আহমেদ লস্কর এবং লাইন সেক্রেটারি আকবর আলি লস্কর (রাজু)।
এছাড়াও কমিটিতে ২৪ জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভা শেষে নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা অটোচালকদের স্বার্থরক্ষা, সংগঠনের ঐক্য ও সংহতি বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।





Leave a comment