২-১ গোলে জয়ী আরআর স্পোর্টিং শিলচর, কোয়ার্টার ফাইনালে প্রবেশ

কাবুগঞ্জ: কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমি আয়োজিত ৯-এ-সাইড নকআউট ফুটবল টুর্নামেন্টে ২-১ গোলে রুফুল এফসি রাজনগরকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল আরআর স্পোর্টিং শিলচর।
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। খেলার ১১ মিনিটে রাজনের করা গোলে এগিয়ে যায় শিলচরের আরআর স্পোর্টিং। এরপর ২৫ মিনিটে জাবেদের গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করে দলটি। তবে লড়াইয়ে ফেরার চেষ্টা চালিয়ে ৩২ মিনিটে রাজনগরের হয়ে একমাত্র গোলটি করেন বিশু। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে আরআর স্পোর্টিং শিলচর।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরআর স্পোর্টিং শিলচরের ‘কালো’। তাঁর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি কিশত নাথ ও রনজিত নাথ।

খেলাটি পরিচালনা করেন প্রধান রেফারি জাফর বড়ভুইয়া। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শামিম আহমেদ বড়ভুইয়া ও সাহিদ চৌধুরী।
এদিকে, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে ভুবনহীল এফসি ও কালাখাল এফসি।





Leave a comment