অ্যাম্বুলেন্স আটকানোর ঘটনায় তদন্তের নির্দেশ জেলাশাসকের।
শিলচর, ৩০ সেপ্টেম্বর:

মুখ্যমন্ত্রীর কনভয় চলাচলের সময় শিলচরের রামনগর ISBT-র কাছে অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কাছাড়ের জেলাশাসক।
কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং প্রচলিত সরকারি নিয়ম অনুযায়ী জরুরি পরিষেবার যানবাহন কোনও পরিস্থিতিতেই আটকানো যাবে না। সেই নির্দেশের ভিত্তিতেই কাছাড়ের অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে ঘটনার জন্য কারা দায়ী, তা নির্ধারণ করা হবে। তদন্ত রিপোর্টে যে তথ্য ও সুপারিশ উঠে আসবে, তার ভিত্তিতে পরবর্তী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।









