Skip to content

হাফলঙে পুলিশের কাজে বাধা ও দুর্ব্যবহারের অভিযোগ, গ্রেফতার যুবক।

হাফলঙে পুলিশের কাজে বাধা ও দুর্ব্যবহারের অভিযোগ, গ্রেফতার যুবক।

হাফলং, ২১ নভেম্বর: ডিমা হাসাও জেলার হাফলঙে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম রুয়ালথোইলিয়েন হ্রাংখল (Rualthoilien Hrangkhol), ওরফে স্টিফেন হ্রাংখল। তিনি লালমোইখুপ হ্রাংখলের ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার জেলাজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে। অভিযোগ, অভিযানের সময় কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে অসংলগ্ন আচরণ করেন ওই যুবক। এমনকি পুলিশের সরকারি কাজে বাধা দিয়ে অভিযানের কাজে বিঘ্ন ঘটান বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৩২, ২২১, ৩৫২, ৩৫৩(২) এবং ১৯৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, রাজ্যজুড়ে ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পর বিভিন্ন জেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। হাফলঙেও এই অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের একাংশের উত্তেজনা তৈরি হয়েছিল।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!