কাটিগড়ায় ১৯ বছরের যুবকের অস্বাভাবিক মৃত্যু, প্রেমের সম্পর্ক ঘিরে তরুণীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ।

কাটিগড়া: কাছাড় জেলার কাটিগড়ার জারইলতলায় রোহিত চন্দ (১৯) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ১৫ নভেম্বর বাড়ির বারান্দায় অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
যুবকের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি চিরকুট পাওয়ার দাবি করে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে একাধিক অভিযোগ তুলেছে মৃতের পরিবার। তাঁদের দাবি, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সাংবাদিক সম্মেলন করে ন্যায়বিচারের দাবি জানান।

তবে তরুণীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা এখনও প্রমাণিত নয়। যুবকের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।





Leave a comment