Skip to content

হিলাড়ায় রেলগেটে বিকল ট্রাক, ৪০ মিনিট আটকে রইল হামসফর এক্সপ্রেস

হিলাড়ায় রেলগেটে বিকল ট্রাক, ৪০ মিনিট আটকে রইল হামসফর এক্সপ্রেস

কাটিগড়া, ২১ নভেম্বর: একটি ট্রাকের যান্ত্রিক ত্রুটির জেরে প্রায় ৪০ মিনিট থমকে রইল দূরপাল্লার ট্রেন চলাচল। চরম ভোগান্তির মুখে পড়লেন আগরতলা থেকে বেঙ্গালুরুমুখী হামসফর এক্সপ্রেসের যাত্রীরা।

শনিবার সকাল আনুমানিক ১১টা নাগাদ কাটিগড়ার হিলাড়া এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের রেলগেটে ঘটনাটি ঘটে। রেললাইন পার হওয়ার সময় একটি ট্রাক হঠাৎ বিকল হয়ে রেলগেটের উপর আটকে পড়ে। ফলে ওই রেলপথ দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আটকে পড়ে ১২৫০৪ নম্বর আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস।

প্রথমে একাধিক গাড়ির সাহায্যে ট্রাকটিকে সরানোর চেষ্টা করা হলেও তাতে সাফল্য মেলেনি। পরে প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় ট্রাকে জ্বালানি ভরে পুনরায় চালু করা হয়। এরপর রেললাইনের উপর থেকে ট্রাকটি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই ঘটনায় প্রায় ৪০ মিনিট বিলম্বিত হয় হামসফর এক্সপ্রেসের যাত্রা। একটি ট্রাকের সামান্য যান্ত্রিক ত্রুটি যে কত বড় বিপর্যয়ের পরিস্থিতি তৈরি করতে পারে, হিলাড়ার ঘটনা তারই প্রমাণ। গুরুত্বপূর্ণ রেলগেটগুলিতে এ ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত উদ্ধার ব্যবস্থা ও বিকল্প পদক্ষেপের প্রয়োজনীয়তা ফের সামনে এল।

Article topics

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!