এক ভারতীয় পাইলট, যাঁর সাহসে রক্ষা পেল শতাধিক প্রাণ।

এক ভারতীয় পাইলট, যাঁর সাহসে রক্ষা পেল শতাধিক প্রাণ।
UAE-এর উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মক্তুম ক্যাপ্টেন স্মিতের সঙ্গে সাক্ষাৎ।

৩ অক্টোবর: মাঝআকাশে ভয়াবহ সংকটের মুখে অসীম সাহস, দায়িত্ববোধ ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে শতাধিক যাত্রীর প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর (Smit Machchhar)। তাঁর সাহসিকতায় মুগ্ধ সংযুক্ত আরব আমিরশাহির নেতৃত্বও।
৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী flydubai-এর FZ1073 বিমানে ককপিটে গুরুতর ঘটনা ঘটে। বিমানের পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর সহ-পাইলট হামলা চালানোর পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করলেও আহত অবস্থাতেও ক্যাপ্টেন স্মিত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে ককপিটের দরজা খুলে দেওয়া সম্ভব হলে অন্য ক্রু ও যাত্রীরা সেখানে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। শেষ পর্যন্ত বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ঘটনার পর ক্যাপ্টেন স্মিতকে সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হয়। UAE-এর General Civil Aviation Authority (GCAA) তাঁর সাহস, দ্রুত সিদ্ধান্ত এবং দায়িত্বশীল পদক্ষেপের প্রশংসা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি বর্তমানে নিরাপদে আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।
শনিবার UAE-এর উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মক্তুম ক্যাপ্টেন স্মিতের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এক বার্তায় তিনি বলেন, স্মিত “সাহস, দায়িত্ববোধ এবং মানুষের জীবনের প্রতি যত্নের সর্বোচ্চ দৃষ্টান্ত” স্থাপন করেছেন। UAE নেতৃত্বের পক্ষ থেকেও তাঁকে কৃতজ্ঞতা ও প্রশংসা জানানো হয়।
ক্যাপ্টেন স্মিত মচ্ছর ভারতের নাগরিক এবং flydubai-তে Boeing 737-এর ক্যাপ্টেন হিসেবে কর্মরত। এর আগে তিনি SpiceJet-এও কাজ করেছেন।
অভূতপূর্ব এই ঘটনায় তদন্ত এখনও চলছে। UAE কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি বা অনুমানকে সত্য হিসেবে প্রচার না করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

শিলচর পুরনিগম নির্বাচন: ৩ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা ভোটগ্রহণের দিন বন্ধ থাকবে রাজ্য সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান শিলচর, ১ অক্টোবর: শিলচর পুরনিগমের নির্বাচন উপলক্ষে আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার, শিলচর পুরনিগমের আওতাধীন এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অসম সরকারের সাধারণ প্রশাসন বিভাগের ২০ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন শিলচর পুরনিগম এলাকার অন্তর্গত সমস্ত রাজ্য সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ২৫ ধারা এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ৮ জুন ১৯৫৭-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরনিগম এলাকার সমস্ত আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। উল্লেখ্য, শিলচর পুরনিগমের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ভোটদাতাকে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এদিকে, ভোটের আগে শিলচর পুরনিগম এলাকায় ৪৮ ঘণ্টার নীরবতা পর্বও কার্যকর হয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।

error: Content is protected !!