নরসিংপুরে ৩০৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত সোনাইয়ের যুবক। শিলচর পুরনিগম নির্বাচন: ৩ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা ভোটগ্রহণের দিন বন্ধ থাকবে রাজ্য সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান শিলচর, ১ অক্টোবর: শিলচর পুরনিগমের নির্বাচন উপলক্ষে আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার, শিলচর পুরনিগমের আওতাধীন এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অসম সরকারের সাধারণ প্রশাসন বিভাগের ২০ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন শিলচর পুরনিগম এলাকার অন্তর্গত সমস্ত রাজ্য সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ২৫ ধারা এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ৮ জুন ১৯৫৭-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরনিগম এলাকার সমস্ত আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। উল্লেখ্য, শিলচর পুরনিগমের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ভোটদাতাকে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এদিকে, ভোটের আগে শিলচর পুরনিগম এলাকায় ৪৮ ঘণ্টার নীরবতা পর্বও কার্যকর হয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে। দুবাই–তেল আবিবগামী Boeing 737-তে মাঝআকাশে ককপিটে দুই পাইলটের সংঘর্ষ, ১৭৪ যাত্রী নিয়ে সৌদিতে জরুরি অবতরণ। ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছার আহত দুবাই, ৩০ সেপ্টেম্বর: দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী Flydubai-এর FZ1073 নম্বরের একটি Boeing 737 MAX 8 বিমানে মাঝআকাশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের পর বিমানটি জরুরি সংকেত পাঠিয়ে গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানে ছিলেন ১৭৪ জন যাত্রী। Flydubai জানিয়েছে, বিমানের ফ্লাইট ডেকে একটি ‘altercation’ বা সংঘর্ষ হয়েছিল। বিমানে যাত্রী হিসেবে থাকা দায়িত্বপ্রাপ্ত Flydubai ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানটিকে নিরাপদ করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে থাকা **সব যাত্রী ও ক্রু নিরাপদ এবং তাঁদের হিসাব নিশ্চিত করা হয়েছে**। তবে ঘটনার মূল কারণ ও উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং আনুষ্ঠানিক তদন্ত চলছে। ককপিটে কী ঘটেছিল? ঘটনার বিস্তারিত নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে Reuters জানিয়েছে, এক পাইলট অপর পাইলটকে আক্রমণ করার পর বিমানটি দ্রুত উচ্চতা হারায়। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা খুব অল্প সময়ে হারিয়েছিল। এরপর বিমান থেকে প্রথমে 7700 সাধারণ জরুরি সংকেত এবং পরে 7500, অর্থাৎ unlawful interference-এর সংকেত পাঠানো হয়। এর ফলে প্রাথমিকভাবে সম্ভাব্য হাইজ্যাকের আশঙ্কা তৈরি হয় এবং ইসরায়েলি বিমানবাহিনীও সতর্ক হয়। তবে পরবর্তী পর্যায়ে ইসরায়েলি কর্মকর্তারা জানান, ঘটনাটি প্রথাগত অর্থে হাইজ্যাক ছিল না; বরং দুই পাইলটের মধ্যে সংঘর্ষ থেকেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। Flydubai-ও ঘটনাটিকে ‘altercation’ হিসেবে বর্ণনা করেছে এবং তদন্ত শেষ হওয়ার আগে কোনও ধরনের অনুমান না করার আহ্বান জানিয়েছে। আহত ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছার ঘটনায় আহত ক্যাপ্টেনের পরিচয় প্রকাশ্যে আসে স্মিত মচ্ছার (Smit Machchhar) হিসেবে। তিনি একজন **ভারতীয় নাগরিক**। তাবুক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে এবং অপর পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতের দূতাবাস জানিয়েছে, স্মিত মচ্ছার তাবুকের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্মিত মচ্ছার এর আগে SpiceJet-এ প্রায় ১১ বছর কাজ করেছিলেন এবং পরে Flydubai-তে যোগ দেন। তবে তাঁর কর্মজীবনের বিস্তারিত তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সূত্রের ভিত্তিতে এসেছে। ১৭৪ যাত্রীকে নিয়ে নিরাপদে অবতরণ তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport জানিয়েছে, বিমানটি জরুরি অবতরণের আবেদন করার পর নিরাপদে রানওয়েতে নামে। ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনকেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাকি যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়। পরে তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ১৭৪ জন যাত্রীকেই বিকল্প বিমানে তাঁদের গন্তব্য তেল আবিবে পাঠানো হয়েছে। বিকল্প বিমানটি স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে তাবুক থেকে ছেড়ে যায়। তদন্ত শুরু📍 ঘটনার পর সৌদি আরবের National Transport Safety Center (NTSC) তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার প্রকৃত কারণ, বিমানের নিরাপত্তা-সংক্রান্ত পরিস্থিতি এবং ককপিটে ঠিক কী ঘটেছিল তার প্রমাণ সংগ্রহ করছেন। Flydubai-ও জানিয়েছে, ঘটনার মূল কারণ ও উদ্দেশ্য এখনও অজানা এবং আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমে তা নির্ধারণ করা হবে। ফলে পাইলটদের মধ্যে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ কিংবা ঘটনাটিকে উদ্দেশ্যমূলকভাবে বিমান দখলের চেষ্টা হিসেবে চূড়ান্তভাবে কীভাবে শ্রেণিবদ্ধ করা হবে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়। ১৭৪ যাত্রীকে নিয়ে আকাশে তৈরি হওয়া ভয়াবহ পরিস্থিতি শেষ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনায় রূপ নেয়নি। তাবুকে নিরাপদ অবতরণ এবং পরে যাত্রীদের বিকল্প বিমানে তেল আবিবে পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণ রহস্য এখন তদন্তের ফলাফলের অপেক্ষায়। অ্যাম্বুলেন্স আটকানোর ঘটনায় তদন্তের নির্দেশ জেলাশাসকের।  মুখ্যমন্ত্রীর কনভয় ও অ্যাম্বুলেন্স বিতর্ক, ৪ পুলিশকর্মী সাসপেন্ড; এবার ক্ষমা চাইলেন খোদ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কনভয়ের জন্য অ্যাম্বুলেন্স আটক, কাছাড়ে ৪ পুলিশকর্মী সাসপেন্ড। 

নরসিংপুরে ৩০৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত সোনাইয়ের যুবক।

নরসিংপুরে ৩০৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত সোনাইয়ের যুবক।

সড়কের গর্ত এড়াতে গিয়ে দুর্ঘটনার অভিযোগ, NHIDCL-এর বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের।

কাবুগঞ্জ, ১ অক্টোবর:
৩০৬ নম্বর শিলচর–আইজল জাতীয় সড়কের নরসিংপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন সোনাইয়ের সুন্দরী ২য় খণ্ডের বাসিন্দা ২৩ বছর বয়সী প্রীথম নাথ। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৮টা নাগাদ একটি এল্টো গাড়ি ও গ্লেমার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিলচর অভিমুখে যাওয়া এল্টো গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্লেমার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে মোটরসাইকেল চালক প্রীথম নাথ ছিটকে সড়কের উপর পড়ে গুরুতর আহত হন। সংকটজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

জানা গেছে, প্রীথম নাথ একটি TVS শোরুমে কাজ করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথেই তিনি দুর্ঘটনার কবলে পড়েন। হঠাৎ এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাঁর পরিবারে নেমে আসে উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ।

স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে তৈরি হয়ে থাকা গর্তের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গর্ত এড়াতে গিয়ে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের দাবি। তাঁদের আরও অভিযোগ, ভারতমালা প্রকল্পের আওতায় থাকা ৩০৬ নম্বর শিলচর–আইজল জাতীয় সড়কের এই অংশের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে।

সড়কের দ্রুত সংস্কার ও অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবিতে NHIDCL-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দুর্ঘটনা রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে। দুর্ঘটনাগ্রস্ত এল্টো গাড়ি ও গ্লেমার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, এল্টো গাড়িতে থাকা দুই যুবক দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

শিলচর পুরনিগম নির্বাচন: ৩ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা ভোটগ্রহণের দিন বন্ধ থাকবে রাজ্য সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান শিলচর, ১ অক্টোবর: শিলচর পুরনিগমের নির্বাচন উপলক্ষে আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার, শিলচর পুরনিগমের আওতাধীন এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অসম সরকারের সাধারণ প্রশাসন বিভাগের ২০ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন শিলচর পুরনিগম এলাকার অন্তর্গত সমস্ত রাজ্য সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ২৫ ধারা এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ৮ জুন ১৯৫৭-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরনিগম এলাকার সমস্ত আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। উল্লেখ্য, শিলচর পুরনিগমের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ভোটদাতাকে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এদিকে, ভোটের আগে শিলচর পুরনিগম এলাকায় ৪৮ ঘণ্টার নীরবতা পর্বও কার্যকর হয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।

দুবাই–তেল আবিবগামী Boeing 737-তে মাঝআকাশে ককপিটে দুই পাইলটের সংঘর্ষ, ১৭৪ যাত্রী নিয়ে সৌদিতে জরুরি অবতরণ। ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছার আহত দুবাই, ৩০ সেপ্টেম্বর: দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী Flydubai-এর FZ1073 নম্বরের একটি Boeing 737 MAX 8 বিমানে মাঝআকাশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের পর বিমানটি জরুরি সংকেত পাঠিয়ে গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানে ছিলেন ১৭৪ জন যাত্রী। Flydubai জানিয়েছে, বিমানের ফ্লাইট ডেকে একটি ‘altercation’ বা সংঘর্ষ হয়েছিল। বিমানে যাত্রী হিসেবে থাকা দায়িত্বপ্রাপ্ত Flydubai ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানটিকে নিরাপদ করেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে থাকা **সব যাত্রী ও ক্রু নিরাপদ এবং তাঁদের হিসাব নিশ্চিত করা হয়েছে**। তবে ঘটনার মূল কারণ ও উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় এবং আনুষ্ঠানিক তদন্ত চলছে। ককপিটে কী ঘটেছিল? ঘটনার বিস্তারিত নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে Reuters জানিয়েছে, এক পাইলট অপর পাইলটকে আক্রমণ করার পর বিমানটি দ্রুত উচ্চতা হারায়। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ১৪ হাজার ফুট উচ্চতা খুব অল্প সময়ে হারিয়েছিল। এরপর বিমান থেকে প্রথমে 7700 সাধারণ জরুরি সংকেত এবং পরে 7500, অর্থাৎ unlawful interference-এর সংকেত পাঠানো হয়। এর ফলে প্রাথমিকভাবে সম্ভাব্য হাইজ্যাকের আশঙ্কা তৈরি হয় এবং ইসরায়েলি বিমানবাহিনীও সতর্ক হয়। তবে পরবর্তী পর্যায়ে ইসরায়েলি কর্মকর্তারা জানান, ঘটনাটি প্রথাগত অর্থে হাইজ্যাক ছিল না; বরং দুই পাইলটের মধ্যে সংঘর্ষ থেকেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। Flydubai-ও ঘটনাটিকে ‘altercation’ হিসেবে বর্ণনা করেছে এবং তদন্ত শেষ হওয়ার আগে কোনও ধরনের অনুমান না করার আহ্বান জানিয়েছে। আহত ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছার ঘটনায় আহত ক্যাপ্টেনের পরিচয় প্রকাশ্যে আসে স্মিত মচ্ছার (Smit Machchhar) হিসেবে। তিনি একজন **ভারতীয় নাগরিক**। তাবুক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে এবং অপর পাইলটকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতের দূতাবাস জানিয়েছে, স্মিত মচ্ছার তাবুকের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্মিত মচ্ছার এর আগে SpiceJet-এ প্রায় ১১ বছর কাজ করেছিলেন এবং পরে Flydubai-তে যোগ দেন। তবে তাঁর কর্মজীবনের বিস্তারিত তথ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সূত্রের ভিত্তিতে এসেছে। ১৭৪ যাত্রীকে নিয়ে নিরাপদে অবতরণ তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport জানিয়েছে, বিমানটি জরুরি অবতরণের আবেদন করার পর নিরাপদে রানওয়েতে নামে। ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনকেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বাকি যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়। পরে তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ১৭৪ জন যাত্রীকেই বিকল্প বিমানে তাঁদের গন্তব্য তেল আবিবে পাঠানো হয়েছে। বিকল্প বিমানটি স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে তাবুক থেকে ছেড়ে যায়। তদন্ত শুরু📍 ঘটনার পর সৌদি আরবের National Transport Safety Center (NTSC) তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘটনার প্রকৃত কারণ, বিমানের নিরাপত্তা-সংক্রান্ত পরিস্থিতি এবং ককপিটে ঠিক কী ঘটেছিল তার প্রমাণ সংগ্রহ করছেন। Flydubai-ও জানিয়েছে, ঘটনার মূল কারণ ও উদ্দেশ্য এখনও অজানা এবং আনুষ্ঠানিক তদন্তের মাধ্যমে তা নির্ধারণ করা হবে। ফলে পাইলটদের মধ্যে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ কিংবা ঘটনাটিকে উদ্দেশ্যমূলকভাবে বিমান দখলের চেষ্টা হিসেবে চূড়ান্তভাবে কীভাবে শ্রেণিবদ্ধ করা হবে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়। ১৭৪ যাত্রীকে নিয়ে আকাশে তৈরি হওয়া ভয়াবহ পরিস্থিতি শেষ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনায় রূপ নেয়নি। তাবুকে নিরাপদ অবতরণ এবং পরে যাত্রীদের বিকল্প বিমানে তেল আবিবে পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণ রহস্য এখন তদন্তের ফলাফলের অপেক্ষায়।

error: Content is protected !!