Skip to content
The Barak Live 24

পাঁচগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত মাদ্রাসা, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ছাত্ররা

পাঁচগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত মাদ্রাসা, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ছাত্ররা


২৮ নভেম্বর: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল কাছাড় জেলার পাঁচগ্রামের মদিনাতুল উলুম মাদ্রাসা। শনিবার সকালে সংঘটিত এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন মাদ্রাসার ছাত্ররা।
জানা গেছে, আগুন লাগার সময় মাদ্রাসার ছাত্ররা মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলেন। ফলে মাদ্রাসার ভবনে আগুন ছড়িয়ে পড়লেও ছাত্ররা নিরাপদে থাকেন। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মাদ্রাসার ভবন ও ভিতরে থাকা সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। এদিকে, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!