Skip to content

রাতের অন্ধকারেও APDCL-এর বিশেষ অভিযান, বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

রাতের অন্ধকারেও APDCL-এর বিশেষ অভিযান, বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

লালা, ১৯ নভেম্বর: দিন কিংবা রাত—বিদ্যুৎ চুরি ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে অসম বিদ্যুৎ বিতরণ সংস্থা (APDCL)। রাতের অন্ধকারেও বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে লালা বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

জনস্বার্থে এবং বিদ্যুৎ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে হাইলাকান্দি পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষকে বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানিয়েছে বিভাগ।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে স্পষ্ট বার্তা—বিদ্যুৎ চুরি বন্ধ করুন, বৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করুন।

 

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!