ভাগা-শেরখান সড়কে ভ”য়াবহ দুর্ঘ”টনা! বিদ্যুতের খুঁটি ভেঙে গাড়ির ওপর, চালক-আরোহীদের খোঁজ নেই।
ভাগা, ১৮ নভেম্বর: ভাগা-শেরখান সড়কে এক ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলন্ত একটি গাড়ির ধা”ক্কায় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটি ভেঙে গাড়িটির ওপর আছড়ে পড়ে। এতে গাড়িটি ব্যাপকভাবে ক্ষ”তিগ্রস্ত হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িটি চলন্ত অবস্থায় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় খুঁটিটি ভেঙে গাড়ির ওপর পড়ে যায়। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, দু”র্ঘটনার পর গাড়ির চালকসহ কোনও আরোহীকেই ঘট”নাস্থলে পাওয়া যায়নি। ফলে গাড়িতে কতজন ছিলেন, তাঁরা কোথায় গেলেন এবং তাঁদের শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
এদিকে, দুর্ঘট”নাগ্রস্ত গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধা”ক্কা মারল, তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। ঘট”নার প্রকৃত কারণ এবং গাড়ির চালক ও আরোহীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।





Leave a comment