Skip to content

মণিপুরে দুর্ঘটনায় নিহত দুই ভারতীয় সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা, পুষ্পার্ঘ্য অর্পণ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর। 

মণিপুরে দুর্ঘটনায় নিহত দুই ভারতীয় সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা, পুষ্পার্ঘ্য অর্পণ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর। 

ইম্ফল, ১৯ নভেম্বর: মণিপুরে সেনাবাহিনীর গাড়ি নদীতে পড়ে দুই সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় শোকের আবহ। বৃহস্পতিবার ইম্ফল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ম বিহার রেজিমেন্টের নিহত দুই সেনা সদস্যের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এবং মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং।

নিহতদের পরিচয় জানা গেছে, রাজস্থানের যোধপুর জেলার ক্যাপ্টেন ডা. হনুমান রাম এবং মহারাষ্ট্রের ধুলে জেলার সিপাহী মালিব জয়েশ। বুধবার ইম্ফল পূর্ব জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি নদীতে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও দুই সেনা সদস্য আহত হন। তাঁদের মধ্যে একজন সাজিওয়ার বাবিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অন্যজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

শেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিং ঠাকুর, নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং, সেনা ও পুলিশ বিভাগের পদস্থ আধিকারিকসহ অন্যান্য সরকারি আধিকারিকরা। অনুষ্ঠানে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

Last Update👇

বুধবার দুপুর আনুমানিক ২টা নাগাদ ভারতীয় সেনাবাহিনীর ৮ম বিহার রেজিমেন্টের জওয়ানদের নিয়ে যাওয়ার সময় বলেরো গাড়িটি আচমকাই ইতাম নদীতে পড়ে যায়। দীর্ঘক্ষণ জলের নিচে ডুবে ছিল গাড়িটি। এই দুর্ঘ”টনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ২৯ বছর বয়সি ক্যাপ্টেন ডা. হনুমান রাম। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃ”ত্যু হয় মালি জয়েশ হিম্মতের।

এদিকে, দুর্ঘ”টনায় আহত সিপাহী রাকেশ সারপাতে (৩৭) এবং অগ্নিবীর অখিলেশ কুমার শাহ (১৯) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘ”টনাকে কেন্দ্র করে সেনা মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: মুখ্যমন্ত্রীর সচিবালয়, মণিপুর সরকার।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!