Skip to content

জনতা কলেজে বিশ্ব দর্শন দিবস পালিত।

জনতা কলেজে বিশ্ব দর্শন দিবস পালিত।

কাবুগঞ্জ, ১৯ নভেম্বর: সোনাইর কাবুগঞ্জ জনতা কলেজের দর্শন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার কলেজের হায়ার সেকেন্ডারি ভবনে বিশ্ব দর্শন দিবস উদযাপিত হয়। এবছরের প্রতিপাদ্য ছিল “To Coexist in a World of Crisis: Youth Voices on Climate, AI, Migration and Health”। বিশ্বব্যাপী সমসাময়িক সংকটের প্রেক্ষাপটে দর্শনের প্রাসঙ্গিকতা এবং তরুণ প্রজন্মের দায়িত্ববোধ তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস পাল। শুরুতে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপিকা সোমা ভট্টাচার্য। তিনি দর্শনচর্চার মাধ্যমে যুক্তিবোধ, নৈতিক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশের গুরুত্ব তুলে ধরেন। অধ্যক্ষ ড. দেবাশিস পাল তাঁর বক্তব্যে শিক্ষাক্ষেত্রে দর্শনের ভূমিকা এবং মননশীল সমাজ গঠনে দর্শনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে “Vasudhaiva Kutumbakam in the Age of Global Crisis: Reimagining Youth Responsibility” শীর্ষক একটি গবেষণাধর্মী বক্তৃতা উপস্থাপন করেন সোমা ভট্টাচার্য। ভারতীয় দর্শনের ‘বসুধৈব কুটুম্বকম’—সমগ্র বিশ্ব এক পরিবার—এই ভাবনার আলোকে তিনি জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা, অভিবাসন ও স্বাস্থ্যসংক্রান্ত সংকটের মোকাবিলায় তরুণদের দায়িত্ব, নৈতিক সচেতনতা, সহমর্মিতা এবং পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

কলেজের উপাধ্যক্ষ সুজাতা পালিত, IQAC সমন্বয়ক ড. সঞ্জিত মুসাহারি, অতিথি শিক্ষিকা দেবাঞ্জনা দেব ও লাকি সিনহা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. কিনশুক চক্রবর্তী এবং ড. কুসুমানন্দ নাথ তাঁদের বক্তব্যে দর্শনের ব্যবহারিক তাৎপর্য, মানবিক মূল্যবোধ এবং বর্তমান সমাজে দর্শনচর্চার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্নি দেব মজুমদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. সুদীপ্ত খেরসা, ড. পিনাকি দাস, রবিন্দ সিংহ, গায়ত্রী সিংহ এবং ড. মোঃ সেহনাওয়াজ সানু সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। শেষে লাকি সিনহা ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চিন্তন, সংলাপ এবং মানবিক মূল্যবোধের বিকাশে এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!