বদরপুর রেলস্টেশনে মানব পাচারের সন্দেহ! দুই মিজো নাবালিকাসহ উদ্ধার তিনজন, ত্রিপুরার যুবক আটক

, ২৮ নভেম্বর: বদরপুর রেলস্টেশনে মানব পাচারের সন্দেহে চাঞ্চল্য ছড়িয়েছে। আরপিএফ (RPF) ও জিআরপি (GRP)-র যৌথ অভিযানে দুই নাবালিকাসহ মোট তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অন্য রাজ্যে নিয়ে যাওয়ার অভিযোগে ত্রিপুরার এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের নাম তেরন সিং রিয়াং। অভিযোগ, স্পা সেন্টারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই তিনজনকে মিজোরাম থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। বদরপুর রেলস্টেশনে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এবং নথিপত্রে অসংগতি ধরা পড়ায় RPF ও GRP যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে তিনজনকে উদ্ধার করে তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনার পিছনে কোনও সংঘবদ্ধ মানব পাচার চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
উদ্ধার হওয়া দুই নাবালিকাসহ তিনজনকে কীভাবে এবং কোন উদ্দেশ্যে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।





Leave a comment