পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে কৃষ্ণপুর রেলস্টেশন সংলগ্ন আন্ডারপাস এলাকায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। সন্দেহজনক অবস্থায় বাইক-সহ এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তাঁর প্যান্টের কোমরের কাছে লুকিয়ে রাখা ৫২২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
ধৃতের নাম আনারুল শেখ। বয়স ৩৯ বছর। তাঁর বাড়ি লালগোলা থানার দামোদরপুর গ্রামে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
ইতিমধ্যেই NDPS আইনে মামলা রুজু করেছে পুলিশ। মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে ৮ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করার কথা রয়েছে।
মাদক পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, এখন সেটাই খতিয়ে দেখছে পুলিশ।
মুর্শিদাবাদে ৫০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ১!





Leave a comment