ভোটার সচেতনতা বৃদ্ধিতে হাইলাকান্দিতে প্রবন্ধ রচনা ও কুইজ প্রতিযোগিতা

হাইলাকান্দি, ১৯ নভেম্বর: ভারতের নির্বাচন কমিশনের (ECI) উদ্যোগে ইলেক্টোরাল লিটারেসি ক্লাবের (ELC) অধীনে বুধবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা স্তরের প্রবন্ধ রচনা ও সরাসরি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। ELC-র সমন্বয়কদের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ভোটাধিকার, নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

পাশাপাশি ভবিষ্যতের দায়িত্বশীল ও সচেতন ভোটার হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: হাইলাকান্দি জেলা প্রশাসন।





Leave a comment