ফের আটক রাহুল-প্রিয়াঙ্কা, দিল্লিতে হাইভোল্টেজ রাজনৈতিক পরিস্থিতি। আহত প্রিয়াঙ্কা।

নয়াদিল্লি: নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের প্রতিবাদের মধ্যেই ফের আটক করা হল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে। দিল্লিতে বিক্ষোভকারীদের নিয়ে জন্তর মন্তরের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়।
প্রতিবাদ চলাকালীন পুলিশের বাধায় ক্ষুব্ধ হয়ে ওঠেন প্রিয়াঙ্কা গান্ধী। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এটা কি করার পদ্ধতি?” এরপর তাঁকে জোর করে পুলিশ বাসে তোলা হয় বলে অভিযোগ।

আটকের আগে রাস্তার উপর বসে পড়েন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, পুলিশ তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঁচড় লেগেছে।

ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে বিক্ষোভস্থলে উত্তেজনা ছড়ায়। কংগ্রেসের অভিযোগ, বিরোধীদের প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়ে সরকার গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার খর্ব করছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের আটক করেছে বলে জানা গেছে।








