৮০ কোটি টাকার মাদক পাচার মামলায় শিলচরে এনআইএর অভিযান, সেকেন্ড লিংক রোড থেকে গ্রেফতার ১।

শিলচর: প্রায় ৮০ কোটি টাকার মাদক পাচার সংক্রান্ত মামলার তদন্তে শিলচরে বড়সড় অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শহরের সেকেন্ড লিংক রোড এলাকার বাসিন্দা নুরুল হককে গ্রেফতার করেছে এনআইএর একটি বিশেষ দল।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নুরুল হকের খোঁজে ছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অবশেষে গতকাল রাতে সেকেন্ড লিংক রোডে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে এনআইএর দল। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

তদন্তকারী সূত্রের দাবি, প্রায় ৮০ কোটি টাকার একটি মাদক পাচার সংক্রান্ত মামলায় নুরুল হকের নাম উঠে এসেছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে তাঁর যোগসূত্র থাকার অভিযোগও রয়েছে। এমনকি এই অবৈধ কারবারের মাধ্যমে তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলেও দাবি করা হচ্ছে।

গ্রেফতারের পর রবিবার বিকেলে অভিযুক্ত নুরুল হককে শিলচর আদালতে হাজির করে এনআইএ। পরবর্তী তদন্ত ও জিজ্ঞাসাবাদের স্বার্থে তাঁকে শিলচর থেকে মিজোরামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, নুরুল হকের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা বলেও সুত্রের দাবি।

প্রায় ৮০ কোটি টাকার এই মাদক পাচার মামলায় শিলচরে এনআইএর অভিযানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মামলার তদন্তে আগামী দিনে আরও কোনও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!